খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক শ্রমিক দিবসে স্বীকৃতি ও মর্যাদার প্রত্যাশা করেন রাবির শ্রমিক-কর্মচারীরা

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক শ্রমিক দিবসে স্বীকৃতি ও মর্যাদার প্রত্যাশা করেন রাবির শ্রমিক-কর্মচারীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসে প্রতিদিন হাজারো শিক্ষার্থীর কোলাহল, ক্লাস-পরীক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে নীরবে কাজ করে যাচ্ছেন অসংখ্য কর্মচারী। পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী এবং বিভিন হলের স্টাফদের নিরলস পরিশ্রমেই সচল থাকে এই প্রাণচঞ্চল ক্যাম্পাস। তবে তাদের জীবনসংগ্রাম, সীমাবদ্ধতা ও প্রত্যাশার গল্প অনেকটাই অজানা রয়ে গেছে।

প্রতিদিন ভোরে যখন অধিকাংশ শিক্ষার্থী ঘুমিয়ে থাকে, তখনই কাজ শুরু করেন পরিচ্ছন্নতা কর্মীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক, একাডেমিক ভবন ও আবাসিক হল পরিষ্কার রাখার দায়িত্ব তাদের কাঁধে। দীর্ঘ সময় কাজ করলেও অনেকেই জানান, তাদের বেতন ও সুযোগ-সুবিধা প্রয়োজনের তুলনায় কম।

স্টুয়ার্ড শাখার পরিচ্ছন্নতা কর্মী শ্রী অষ্টম কুমার বাহার বলেন, আমরা সকাল নয়টা থেকে কাজ শুরু করি। কোথাও কোনো পশুপাখি মারা গেলে যেমন গতকাল পশ্চিম পাড়ায় একটি কুকুর ড্রেনে মরে পড়ে ছিল এবং তাতে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তখন আমরা সেখানে গিয়ে পরিষ্কার করি এবং মাটি চাপা দিই। এছাড়াও কোনো হল বা শিক্ষকদের বাসায় পানির লাইন বা বাথরুমের ড্রেন বন্ধ হয়ে গেলে আমরা তা ঠিক করি। অনেক ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, কিন্তু আমাদের এই কষ্ট খুব একটা কেউ দেখে না। বেতনটা একটু বাড়লে পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারতাম।

নিরাপত্তা প্রহরীরা মোখলেসুর রহমান বলেন, আমরা স্টুয়ার্ড শাখার আন্ডারে কাজ করি। দিন-রাত পালাক্রমে দায়িত্ব পালন করতে হয় ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সতর্ক থাকতে হয় সবসময়।রাতের ডিউটি সবচেয়ে কষ্টকর তবুও দায়িত্ববোধ থেকেই কাজ করে যাচ্ছি। শ্রমিক দিবসের প্রত্যাশার কথা জানতে চাইলে তিনি বলেন, দ্রব্যমূল্যের দাম বেশি আমাদের পে স্কেলটা যদি আরেকটু বাড়ানো যেতে তাহলে আমাদের পরিবারের সাংসারিক খরচ চালানো সহজ হতো।

স্টুয়ার্ড শাখার উপ-রেজিস্টার মো. সোহরাব হোসেন বলেন, আমাদের স্টুয়ার্ড শাখা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করে থাকে। এর মধ্যে অন্যতম হলো নিরাপত্তা প্রদান। এখানে প্রায় দেড়শতাধিক নিরাপত্তা প্রহরী কর্মরত আছেন, যারা একাডেমিক ভবন, গেট ও বিভিন্ন আবাসিক এলাকায় দায়িত্ব পালন করেন। তারা অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করছেন।

তিনি আরও বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতাও আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। স্টুয়ার্ড শাখার কর্মীরা আবাসিক এলাকা, একাডেমিক ও প্রশাসনিক ভবনসহ ক্যাম্পাসের রাস্তাঘাট নিয়মিত পরিষ্কার রাখেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করি ক্যাম্পাসকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে।

এছাড়াও লেবার সেক্টরের কর্মীরা ক্যাম্পাসের জঙ্গল, ঘাস ও লতাপাতা পরিষ্কার করার কাজ করেন। তারা রোদ-বৃষ্টি উপেক্ষা করে অত্যন্ত কষ্ট করে দায়িত্ব পালন করেন। কিন্তু দুঃখজনকভাবে, অনেক সময় আমরা তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারি না। তাই প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানাই, যেন তারা তাদের প্রাপ্য সুবিধা পেয়ে পরিবারসহ সুখে-শান্তিতে জীবনযাপন করতে পারেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকলের প্রতি তাদের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, স্থায়ী কর্মচারীরা নির্ধারিত স্কেলে বেতন-ভাতা পেলেও পূর্ণাঙ্গ চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত। আর যারা মাস্টার রোল বা দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেন, তারা কাজের ভিত্তিতে পারিশ্রমিক পান এবং আরও অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত থাকেন। মহান মে দিবস উপলক্ষে প্রশাসনের কাছে এসব শ্রমিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করার জন্য তিনি জোর দাবি জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, এই কর্মচারীরাই বিশ্ববিদ্যালয়ের মূল চালিকাশক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের কল্যাণে প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে। ধাপে ধাপে তাদের সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর সাপোর্ট স্টাফরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষার্থীদের খাবার পরিবেশন থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে তারা নিয়োজিত থাকেন। তবে তারাও ন্যায্য মজুরি ও কাজের পরিবেশ উন্নয়নের দাবি জানান।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা