নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘হুমায়ূন মেলা-১৪৩৩’ অনুষ্ঠিত

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর স্মৃতি ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এ দিনব্যাপী ‘হুমায়ূন মেলা-১৪৩৩’ অনুষ্ঠিত হয়েছে।
‘অনুভবে এক আকাশ হুমায়ূন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে বর্ণাঢ্য এই আয়োজন করা হয়। সকাল থেকে রাত পর্যন্ত চলা মেলায় হুমায়ূন আহমেদের বিভিন্ন সৃষ্টিকর্ম থেকে নাটক, গান, লোকসংগীত, নৃত্য পরিবেশনা ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়।
মেলায় দর্শনার্থীদের জন্য ছিল কুইজ প্রতিযোগিতা, সাহিত্য আড্ডা এবং ঐতিহ্যবাহী হাঁস ধরা প্রতিযোগিতাসহ নানা আয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা ডা. এজাজুল ইসলাম। তিনি হুমায়ূন আহমেদের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করেন। এছাড়া উপস্থিত ছিলেন রহমত আলী এবং ওয়াহিদা মল্লিক জলি।
মেলাটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ। এটি ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ইভেন্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট (ব্যবহারিক)’ কোর্সের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়। কোর্সটির তত্ত্বাবধানে ছিলেন সহকারী অধ্যাপক বাঁধন তোকদার।
মেলার টাইটেল স্পন্সর ছিল আকিজ ফুড অ্যান্ড বেভারেজ-এর ‘স্পিড’ ব্র্যান্ড।
কোর্স তত্ত্বাবধায়ক বাঁধন তোকদার জানান, শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা অর্জন ও ইভেন্ট ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন। এর মাধ্যমে নতুন প্রজন্মের কাছে হুমায়ূন আহমেদের সাহিত্য ও জীবনদর্শন সফলভাবে তুলে ধরা হয়েছে।








আপনার মতামত লিখুন