খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আদায় করা অতিরিক্ত সেমিস্টার ফি ফেরত দিল বেরোবি প্রশাসন

মো. আল নাহিয়ান চৌধুরী, বেরোবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
আদায় করা অতিরিক্ত সেমিস্টার ফি ফেরত দিল বেরোবি প্রশাসন

ছবি- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুর।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অতিরিক্ত আদায় করা সেমিস্টার ফি শিক্ষার্থীদের ফেরত দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (১ মে) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফেরদৌস রহমান।

তিনি জানান, যেসব বিভাগ থেকে আবেদন করা হয়েছে, সেসব বিভাগের শিক্ষার্থীদের অতিরিক্ত আদায়কৃত সেমিস্টার ফি ফেরত দেওয়া হয়েছে।

জানা যায়, ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সেমিস্টার ফি আগে ছিল ১ হাজার ৮৯৫ টাকা। পরবর্তীতে শিক্ষার্থীদের অবগত না করেই তা বাড়িয়ে ৩ হাজার ২৮০ টাকা নির্ধারণ করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে প্রশাসন অতিরিক্ত ফি ফেরত দেওয়ার পাশাপাশি পূর্বের ফি পুনর্বহাল করে।

এছাড়া, সম্প্রতি একাডেমিক কাউন্সিলের ৫৪তম সভা ও কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার থেকে ২০২২–২৩ শিক্ষাবর্ষের সেমিস্টার ফি কাঠামো পুনর্বহাল করা হয়।

এ বিষয়ে লোকপ্রশাসন বিভাগের ২০২৩–২৪ সেশনের শিক্ষার্থী মো. সানজিদ সরকার স্মরণ বলেন, আমাদের দাবি মেনে নেওয়ায় আমি উপাচার্য স্যারকে ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত বিবেচনা করে সেমিস্টার ফি পুনর্বহাল এবং অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার এই সিদ্ধান্ত আমাদের মধ্যে স্বস্তি ও ইতিবাচক মনোভাব তৈরি করেছে। ভবিষ্যতেও প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও আর্থসামাজিক বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেবে বলে আশা করছি।

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সানোয়ার হোসেন অভি বলেন,২০২৩ -২৪ সেশনের একজন শিক্ষার্থী হিসেবে আমাদের অতিরিক্ত সেমিস্টার ফি ধার্য করা হয়েছিল সেটা বাতিল করে পূর্বের সেমিস্টার ফি পূর্ণবহাল এবং সেই সাথে বিভিন্ন ডিপার্টমেন্টে যে অতিরিক্ত টাকা নেওয়া হয়েছিল সেটা শিক্ষার্থীদের কাছে ফেরত/পরবর্তী সেমিস্টারের সাথে সমন্বয় করার জন্য মাননীয় উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি আগামী দিনগুলিতে তিনি শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবির প্রতি একাত্মতা প্রকাশ করবেন। এবং শিক্ষার্থীদের কল্যাণে সবসময়ই কাজ করে যাবেন এটাই প্রত্যাশা।

চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ

মোঃ সিদ্দিকুর রহমান শিপন, চবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনুমোদন পাওয়া ১২ জনের মধ্যে তিনজনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। পাশাপাশি একটি নির্দিষ্ট এলাকা থেকে কর্মচারী নিয়োগ দেওয়ার অভিযোগও করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইব্রাহীম হোসেন রনি ও সেক্রেটারি হাবিব উল্লাহ খালেদ এক যৌথ বিবৃতিতে এসব অভিযোগ তুলে নিয়োগ প্রক্রিয়ার নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে ছাত্রশিবিরের নেতারা দাবি করেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া ১২ জন কর্মচারীর মধ্যে কয়েকজনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। তাদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময় নিহত চবি শিক্ষার্থী হৃদয় তরুয়া ও ফরহাদের ক্যাম্পাসে নতুন করে ‘ফ্যাসিবাদের দোসরদের’ নিয়োগের খবর তাদের মর্মাহত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়োগে স্বজনপ্রীতি, আঞ্চলিক প্রভাব, রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত সম্পর্ককে প্রাধান্য দেওয়ার সুযোগ নেই। নিয়োগের ভিত্তি হওয়া উচিত যোগ্যতা, মেধা ও প্রযোজ্য বিধিবিধান। তবে সংগঠনটির অভিযোগ, উপাচার্যের এলাকা ও দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রশিবির নেতারা বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মীকে ক্যাম্পাসে পুনর্বাসনের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। তারা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের নিয়োগ প্রত্যাহার এবং আঞ্চলিক ও দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে স্বচ্ছ ও ন্যায়সংগত প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার দাবি জানান।

বিবৃতিটি স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মেহেদী হাসান সোহান।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’ বেরোবি এবং আইসিএমএবি (ICMAB) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত