খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে মোশারফ ফাউন্ডেশন টি-১০ কাপের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

চ্যাম্পিয়ন আশার আলো একাদশ
মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
চাঁদপুরে মোশারফ ফাউন্ডেশন টি-১০ কাপের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মোশারফ ফাউন্ডেশন টি-১০ কাপ-২০২৬ এর গ্র্যান্ড ফাইনাল।

শনিবার (৯ মে) বিকেল ৩টায় শহরের কোড়ালিয়া ৪ রাস্তা সংলগ্ন মাঠে আয়োজিত ফাইনাল খেলায় মেঘনা ওয়ারিয়র্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আশার আলো একাদশ।

ফাইনাল ম্যাচকে ঘিরে মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসবের আমেজ। অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন। পুরো ম্যাচজুড়ে দর্শকদের মাঝে ছিল বাড়তি উচ্ছ্বাস ও আনন্দ। টুর্নামেন্টটির আয়োজন করে কোড়ালিয়া ক্রিকেট একাদশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোশারফ হোসাইন হাওলাদার। টুর্নামেন্টের বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব) চাঁদপুরের সদস্য এবং মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্য।

তিনি বলেন, “বর্তমান সময়ে যুবসমাজ ধীরে ধীরে অপসংস্কৃতি ও মাদকের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাদের সঠিক পথে ফিরিয়ে আনতে ধর্মচর্চা ও খেলাধুলার কোনো বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “মোশারফ ফাউন্ডেশন চাঁদপুরে ক্রীড়া, শিক্ষা, স্বাস্থ্য ও নারী অধিকার নিয়ে কাজ করছে। সামাজিক ও মানবিক কাজের অংশ হিসেবেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সুন্দরভাবে টুর্নামেন্ট সম্পন্ন করতে পেরে আমরা কৃতজ্ঞ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ অভি, জেলা যুবদলের সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আতিকুর রহমান, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. খোকন মিজি, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হাওলাদার, ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বাদল বেপারী এবং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. কালু রাঢ়ী। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেয়। ফাইনালে আশার আলো একাদশ ৯ উইকেটে ১৫২ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়। রানারআপ মেঘনা ওয়ারিয়র্স ৮ উইকেটে ১১২ রান করে।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন হৃদয়, ম্যান অব দ্য টুর্নামেন্ট হন তানভীর এবং সেরা বোলার নির্বাচিত হন রকিবুল হাসান।

ফাইনাল ম্যাচ পরিচালনা করেন আম্পায়ার জয়নাল আবেদিন ও বাবু খান।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা