খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবার আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে রানার্সআপ কুবি নারীদল

রাশেদুল ইসলাম, কুবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ণ
প্রথমবার আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টনে রানার্সআপ কুবি নারীদল

প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন (ছাত্রী) প্রতিযোগিতার ফাইনালে উঠে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) নারী দল। টানটান লড়াইয়ের ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে ২-০ সেটে হেরে রানার্সআপ হয় দলটি।

সোমবার (১১ মে) সকাল ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) জিমনেশিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কুবি নারী দল পরাজিত হলেও প্রথমবারের মতো ফাইনালে ওঠার কৃতিত্ব অর্জন করে তাঁরা।

এর আগে রবিবার (১০ মে) অনুষ্ঠিত সেমিফাইনালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়কে নিজেদের মাঠে হারিয়ে প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে জায়গা করে নেয় কুবি নারী দল।

ব্যাডমিন্টন দলের সদস্যরা হলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বিথী আক্তার কাজল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাবরিনা মনিকা এবং ফার্মেসি বিভাগের শিক্ষার্থী সাদিয়া নওরিন।

প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানিয়ে সাদিয়া নওরিন বলেন, ‘শুরু থেকেই আমাদের আত্মবিশ্বাস ভালো ছিল। তবে এতগুলো বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠবো, সেটা ভাবিনি। ফিকচার দেখার পর আমাদের বিশ্বাস ছিল যে আমরা ফাইনালে যেতে পারবো।’

ফাইনালে পরাজয়ের কারণ সম্পর্কে তিনি বলেন, ‘প্র্যাকটিসের অভাবই মূল কারণ। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে নিয়মিত অনুশীলন ও মেয়েদের জিমে ব্যায়ামের পর্যাপ্ত সুবিধা না থাকাও আমাদের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।’

নিজের অনুভূতি জানিয়ে বিথী আক্তার কাজল বলেন, ‘প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার ফাইনাল অবধি আসতে পেরে খুব ভালো লাগছে। রানার্সআপ হলেও আমাদের এই অর্জন ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।’

টিম ম্যানেজার ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল ইসলাম বলেন, ‘আমাদের মেয়েরা খুব ভালো পারফরম্যান্স করেছে এবং প্রথমবারের মতো আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টের ফাইনাল খেলেছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের বিষয়। প্রতিপক্ষ ভালো খেলায় আমরা ফাইনালে হেরেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের ছেলেমেয়েদের মধ্যে অনেক সম্ভাবনা রয়েছে। তারা খেলাধুলার জন্য উপযুক্ত পরিবেশ ও সঠিক গাইডলাইন পেলে আরও ভালো করবে। ভবিষ্যতে তাদের কাছে আমাদের আরও প্রত্যাশা থাকবে এবং আমরা আশাবাদী তারা ভালো ফলাফল অর্জন করবে।’

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত