খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিইউ রেডিও ফেস্ট (সিজন-১): সাফল্যের সাথে সম্পন্ন দুই দিনব্যাপী মহোৎসব

রিফাতুল ইসলাম রায়হান, ববি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
বিইউ রেডিও ফেস্ট (সিজন-১): সাফল্যের সাথে সম্পন্ন দুই দিনব্যাপী মহোৎসব

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করে সফলভাবে সম্পন্ন হলো প্রাইম ব্যাংক প্রেজেন্টস ‘বিইউ রেডিও ফেস্ট’ (সিজন-১), পাওয়ার্ড বাই স্পিড। দুই দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন থেকে শুরু করে বিনোদন পর্যন্ত এক অনন্য অভিজ্ঞতা নিশ্চিত করা হয়।

প্রথম দিন: ক্যারিয়ার মাস্টারক্লাস ৩৬০°

উৎসবের প্রথম দিনটি ছিল পুরোপুরি ক্যারিয়ারমুখী। ‘ক্যারিয়ার মাস্টারক্লাস ৩৬০°’-তে মক ইন্টারভিউ, ক্যারিয়ার বুট ক্যাম্প এবং বিশেষ ক্যারিয়ার সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্বরা উপস্থিত থেকে শিক্ষার্থী ও তরুণ পেশাদারদের পথ দেখান।

দ্বিতীয় দিন: প্রাইম নাইট — সংগীতের মহাউৎসব

উৎসবের দ্বিতীয় দিন সন্ধ্যায় অনুষ্ঠিত ‘প্রাইম নাইট’-এ মঞ্চ কাঁপান বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ। পাশাপাশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্থানীয় ব্যান্ডদলের পরিবেশনাও দর্শকদের মুগ্ধ করে। সংগীতের এই রাত হয়ে ওঠে তরুণদের প্রাণের উৎসব।

এই আয়োজনের টাইটেল স্পনসর হিসেবে প্রাইম ব্যাংক পিএলসি-র সম্পৃক্ততা পুরো ফেস্টকে দিয়েছে এক বিশেষ মাত্রা। তরুণ প্রজন্মের ক্যারিয়ার গঠনে এবং সুস্থ ক্যাম্পাস সংস্কৃতি বিকাশে প্রাইম ব্যাংকের এই অংশগ্রহণ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্যাংকটির পক্ষ থেকে সরাসরি কর্পোরেট নেতৃত্ব সেমিনারে অংশ নিয়ে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।

দুই দিনের এই মহোৎসব প্রমাণ করেছে যে মেধা, উদ্যম ও সঠিক পৃষ্ঠপোষকতার সমন্বয়ে ক্যাম্পাস আয়োজন হতে পারে জাতীয় মানের। বিইউ রেডিও ফেস্ট ভবিষ্যতে আরও বড় পরিসরে ফিরে আসার প্রত্যাশায় শেষ হলো এক অসাধারণ অধ্যায়।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা