খুঁজুন
শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে ‘Meet The Ambassador’ আলোচনা: শিক্ষা ও গবেষণায় জার্মানির সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
জাবিতে ‘Meet The Ambassador’ আলোচনা: শিক্ষা ও গবেষণায় জার্মানির সঙ্গে সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি)“Meet The Ambassador-Talking Diplomacy for Cooperation” শীর্ষক আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হুডিগার লটজ।

অনুষ্ঠানের আয়োজন করে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং জার্মান গবেষণা প্রতিষ্ঠান ফ্রেডরিক এবার্ট স্টিফটাং (এফইএস)।

স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, জার্মানি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার এবং দেশটি তরুণ প্রজন্মের কাছে জ্ঞান, শৃঙ্খলা ও উদ্ভাবনের প্রতীক। তিনি বলেন, সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশ পুনর্গঠনে তরুণ সমাজকে সঠিক দিকনির্দেশনা দেওয়া সময়ের দাবি।

উপাচার্য আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী গবেষণা ও শিল্পখাতের সঙ্গে আরও সংযুক্ত করতে চায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ক্ষেত্রে জার্মানির দীর্ঘ অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলেও আশা প্রকাশ করেন।

আলোচনা অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত ড. হুডিগার লটজ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে অর্থবহ সংলাপে অংশ নিতে পেরে তিনি অনুপ্রাণিত। তিনি বলেন, বাংলাদেশের জেন-জি তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে সংস্কারের যে আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে, তা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, জার্মানি বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ অর্থনৈতিক অংশীদার এবং আগামী ২০ থেকে ২৫ বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ২০ অর্থনীতির একটি হওয়ার সম্ভাবনা রাখে। উচ্চশিক্ষা, কারিগরি দক্ষতা উন্নয়ন এবং বাণিজ্যের বহুমুখীকরণে জার্মানি বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিল্লু রহমান এবং ড. ফেলিক্স গারডেস। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

জাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
জাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম

অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম। ছবি-সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ১১(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রজ্ঞাপনটি জারি করা হয়।

নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে ঘটে—সেই সময় পর্যন্ত কার্যকর থাকবে। এছাড়া তিনি বিধি অনুযায়ী পদটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। একই সঙ্গে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় তাঁর নিয়োগ বাতিল করতে পারবেন।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
জাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের