খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের মিছিল, জড়িতদের গ্রেপ্তারের দাবি

রাকিব মাজহার, জবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের মিছিল, জড়িতদের গ্রেপ্তারের দাবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসের সামনে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালনের ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মানববন্ধনের প্রতিবাদে ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সুমন সরদার ও সাখাওয়াতুল ইসলাম খান পরাগের নেতৃত্বে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রদলের নেতারা দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে প্রকাশ্যে কর্মসূচি পালন আইনশৃঙ্খলা ও শিক্ষাঙ্গনের পরিবেশের জন্য উদ্বেগজনক। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াতুল ইসলাম খান পরাগ বলেন, “নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে প্রকাশ্যে কর্মসূচি পালন অত্যন্ত উদ্বেগজনক। প্রশাসন দ্রুত কোনো ব্যবস্থা না নিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ বিষয়ে সর্বোচ্চ ভূমিকা নেবে।”

তিনি বলেন, “গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি, নিষিদ্ধ ছাত্রলীগের জবি শাখার সভাপতি ইব্রাহিম ফরাজি বর্তমান সরকারের পতনের লক্ষ্যে রাজনৈতিক প্রস্তুতির কথা বলেছেন। আমরা যারা জাতীয়তাবাদী আদর্শ ধারণ করি এবং রাজপথের আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তারা এই নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা কোনোভাবেই মেনে নেব না।”

তিনি আরও বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসে সন্ত্রাসী ও ফ্যাসিবাদী রাজনীতির পুনর্বাসনের কোনো চেষ্টা হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল তা কঠোরভাবে প্রতিহত করবে।”

প্রতিবাদ মিছিলে বক্তব্য দেন ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সরদারও। তিনি বলেন, “কয়েকদিন আগেও ঈদের ছুটিতে ফাঁকা ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের লিফলেট বিতরণ করতে দেখা গেছে। আজ দিনের বেলায় প্রকাশ্যে মানববন্ধন করেছে। তারা এই সাহস কোথা থেকে পাচ্ছে, কারা তাদের ইন্ধন দিচ্ছে, সবকিছুই নজরদারিতে রাখা হবে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভবিষ্যতে এ ধরনের দুঃসাহসিক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি হলে তার পরিণতি ভালো হবে না।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে সুমন সরদার বলেন, “একবার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, দ্বিতীয়বার নয়। প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কঠোর অবস্থান নিতে বাধ্য হবে।”

প্রতিবাদ মিছিলে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, ইয়াসির আরাফাত, রায়হান হোসেন অপু, রবিন মিয়া শাওন, মেহেদী হাসান ও প্রতীক হোড়ে উপস্থিত ছিলেন। এছাড়া আহ্বায়ক সদস্যদের মধ্যে মিঠু আলী, মাসফিকুল ইসলাম, মনিরুজ্জামান মনির, সাইফুল ইসলাম, নিয়ন, রিয়াদ, নাইম, সাদিক, আহাদ, মুগ্ধ, আশরাফুল, মিথীল, সৌরভ, আকরাম, ফয়সাল, মুশফিক, সাকিব ও আসিফ মিছিলে অংশ নেন।

এর আগে, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় গেটের সামনে ৬ দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা