খুঁজুন
বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে জাবিতে গবেষণা সেমিনার

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
জুলাই অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে জাবিতে গবেষণা সেমিনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘Revisiting The July Uprising 2024: Documenting Memories Through an Oral History Archive’ শীর্ষক গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহমুদা হাবীবা।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই বিপ্লব কোনো নির্দিষ্ট দল বা মতের নয়; এটি বাংলাদেশের ২০ কোটি মানুষের অভিন্ন সম্পদ। এই আন্দোলন মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ ও মাথা উঁচু করে বাঁচার শিক্ষা দিয়েছে। ভবিষ্যতে ইতিহাস বিকৃতি রোধে এবং বিভ্রান্তির সুযোগ না রাখতে জুলাই অভ্যুত্থানের সঠিক ও তথ্যভিত্তিক ডকুমেন্টেশন নিশ্চিত করা নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।”

তিনি আরও বলেন, “এলাকাভিত্তিক প্রতিটি ঘটনা এবং শহীদদের আত্মত্যাগের সঠিক ইতিহাস দ্রুত নথিভুক্ত করতে হবে, যাতে সময়ের সঙ্গে তথ্যের বিচ্যুতি না ঘটে কিংবা তা কল্পকাহিনিতে রূপ না নেয়। তরুণ প্রজন্মের ভবিষ্যৎ পথচলায় জুলাইয়ের অর্জন শক্তির উৎস হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।”

সভাপতির বক্তব্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ এবং একটি নির্ভরযোগ্য ইতিহাস নির্মাণ জাতীয় দায়িত্ব। অতীতে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে নানা বিতর্কের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, জুলাইয়ের ইতিহাস রক্ষায় কেবল আবেগ নয়, বরং সঠিক গবেষণা পদ্ধতি অনুসরণ করে প্রামাণ্য দলিল তৈরি করা জরুরি।”

আরও বলেন, “একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ইতিহাস নির্মাণের জন্য আহত ব্যক্তি এবং অভিযুক্ত—উভয় পক্ষের প্রত্যক্ষ অভিজ্ঞতা (ফার্স্ট পারসন অ্যাকাউন্ট) সংগ্রহ করা প্রয়োজন। একই সঙ্গে সাধারণ মানুষের কাছে সত্য ইতিহাস পৌঁছে দিতে ডিজিটাল মাধ্যমকে কার্যকরভাবে কাজে লাগানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।”

সেমিনারে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. সোহেল রানা, ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. জামাল উদ্দিন, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. মুহাম্মদ সাজেদুল ইসলাম এবং ডুয়েটের প্রভাষক মো. মামুনুর রশিদ বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ও গবেষণা প্রকল্পের পরিচালক কামরুন নেছা খন্দকার। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন মেসি, স্পর্শ করলেন সর্বোচ্চ গোলের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৯:৫৬ পূর্বাহ্ণ
বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন মেসি, স্পর্শ করলেন সর্বোচ্চ গোলের রেকর্ড

বিশ্বকাপের শিরোপাধারী আর্জেন্টিনার প্রথম ম্যাচেই ইতিহাস গড়লেন অধিনায়ক লিওনেল মেসি। দলের জয়ের নায়ক হওয়ার পাশাপাশি তুলে নিলেন বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।

 

মেসির এই কীর্তি একাধিক রেকর্ডের সঙ্গে তাকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেন তিনি। একই সঙ্গে ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর গোলসংখ্যাকেও ছাড়িয়ে যান আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো মেসি আক্রমণভাগে ছিলেন অপ্রতিরোধ্য। তার তিন গোলেই উচ্ছ্বাসে ভাসে আর্জেন্টাইন সমর্থকরা।

হ্যাটট্রিক পূর্ণ করার পর ৮০তম মিনিটে মাঠ ছাড়েন মেসি। এ সময় গ্যালারিতে উপস্থিত আর্জেন্টিনা সমর্থকেরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে তাকে সম্মান জানান। ‘স্ট্যান্ডিং ওভেশন’-এ সিক্ত হয়ে মাঠ ত্যাগ করেন বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

প্রথম ম্যাচেই এমন স্মরণীয় পারফরম্যান্সে আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার মিশনে নতুন করে আত্মবিশ্বাস যোগ হয়েছে বলে মনে করছেন ফুটবল।

পোর্টাল বাস্তবায়নে: Rabbi's News


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন মেসি, স্পর্শ করলেন সর্বোচ্চ গোলের রেকর্ড নিরাপত্তার দায়িত্বে সাবেক ছাত্রলীগ নেতা, নিরাপত্তা শঙ্কায় জাবি ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে ধাক্কা লাগাকে কেন্দ্র করে ছুরিকাঘাত উপাচার্যের বক্তব্য প্রকাশের জেরে কালের কণ্ঠ প্রতিনিধিকে ব্যাখ্যা তলব, ক্ষোভ সাংবাদিক মহলে সরাইলে নদীতে ডুবে যুবকের মৃত্যু, ফিঙ্গারপ্রিন্টেও মেলেনি পরিচয় জাবির নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে আসছেন শিক্ষামন্ত্রী ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের সব নিয়োগ বাতিল খুবিতে মোহাম্মদ ওয়াজেদ আলীর সাহিত্যকর্ম নিয়ে সেমিনার রাবিতে ছাত্রশিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্রদলের বিক্ষোভ মিছিল জুলাই অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণে জাবিতে গবেষণা সেমিনার বুটেক্সের ৪১ থেকে ৪৭তম ব্যাচ নিয়ে জিজি প্যানেলের নির্বাচনী মতবিনিময় সভা চবি সাংবাদিক সমিতির সঙ্গে নবনিযুক্ত দুই উপ-উপাচার্যের মতবিনিময় বার কাউন্সিল প্রিলিমিনারি পরীক্ষা: আইন পেশায় প্রবেশের প্রথম ধাপ ও প্রস্তুতির বাস্তবতা ব্যাংকে তারল্য সংকটে নেই কেউ, চুরি হওয়া সম্পদ ফেরাতে চলছে বৈশ্বিক অভিযান ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড, বাছাই হবে নিরপেক্ষভাবে: অর্থমন্ত্রী সংকটের অর্থনীতিতে স্বস্তির বার্তা, তবে জ্বালানি ও ঋণসুদে উদ্বেগ রয়ে গেছে: বিকেএমইএ ৪০ মিনিট পর স্বাভাবিক ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম জাবির গণিত বিভাগের সভাপতির দায়িত্বে অধ্যাপক আমিনুর রহমান প্রেমিকার সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকৃবিতে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত, আড়াই হাজার শিশুকে দুধ পান