খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটের পথে মরক্কো

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
স্কটল্যান্ডকে হারিয়ে নকআউটের পথে মরক্কো

বিশ্বকাপের গ্রুপ পর্বে স্কটল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বে ওঠার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে মরক্কো।

শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের বোস্টনের ফক্সবরো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে একমাত্র গোলটি করেন ইসমাইল সাইবারি।

ম্যাচ শুরুর মাত্র ৭০ সেকেন্ডের মাথায় স্কটল্যান্ডের রক্ষণভাগ ভেদ করে গোল করে মরক্কোকে এগিয়ে দেন সাইবারি। বক্সের ভেতর থেকে কঠিন কোণ থেকে নেওয়া তার নিখুঁত শট জালে জড়ালে শুরুতেই চাপে পড়ে যায় স্কটিশরা।

প্রথমার্ধে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় মরক্কো। বিপরীতে স্কটল্যান্ড আক্রমণে তেমন কার্যকর হতে পারেনি। প্রথমার্ধে গোলমুখে উল্লেখযোগ্য কোনো সুযোগও তৈরি করতে ব্যর্থ হয় তারা।

বিরতির পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল মরক্কো।

ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড় সাইবারির নেওয়া একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফলে স্কোরলাইন ১-০-ই থেকে যায়।

ম্যাচের শেষ দিকে সমতায় ফেরার জন্য আক্রমণভাগে একাধিক পরিবর্তন আনেন স্কটল্যান্ডের কোচ স্টিভ ক্লার্ক। সমর্থকদের জোরালো সমর্থনও ছিল গ্যালারিতে। তবে মরক্কোর সুশৃঙ্খল রক্ষণভাগ ভাঙতে পারেনি স্কটিশরা।

শেষ মুহূর্তে বক্সের ভেতরে স্কট ম্যাকটমিনে পড়ে গেলে পেনাল্টির দাবি তোলে স্কটল্যান্ড। তবে রেফারি সেই আবেদন নাকচ করে দেন এবং খেলাও চালিয়ে যেতে বলেন।

এই জয়ে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে মরক্কোর। অন্যদিকে স্কটল্যান্ডের জন্য পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ইতিবাচক ফল পেতেই হবে তাদের।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’