খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জনকণ্ঠ কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
জনকণ্ঠ কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি

দৈনিক জনকণ্ঠে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের গণছাঁটাই, কারণ দর্শানোর নোটিশ, বকেয়া বেতন-ভাতা পরিশোধে অনিয়ম, হয়রানি এবং পত্রিকা অফিস বন্ধ রাখার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিক নেতারা ও জনকণ্ঠের কর্মীরা। এ সময় দাবি আদায়ে জনকণ্ঠ কর্তৃপক্ষকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। দাবি পূরণ না হলে জনকণ্ঠ কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন বক্তারা।

রবিবার (২১ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

দৈনিক জনকণ্ঠ সাংবাদিক-কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করেন।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ছাঁটাই, শোকজ, হয়রানি এবং অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে সাংবাদিক ও কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান তিনি। অন্যথায় জনকণ্ঠ কার্যালয় ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সতর্ক করেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন বলেন, সাংবাদিকদের চাকরি নিয়ে ‘ছিনিমিনি খেলা’ বন্ধ করতে হবে। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের সুযোগ এখনও রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কর্তৃপক্ষ অনড় অবস্থানে থাকলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

অবস্থান কর্মসূচিতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলম অভিযোগ করেন, জনকণ্ঠ কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে সাংবাদিক ও কর্মচারীদের বিরুদ্ধে বেআইনি সিদ্ধান্ত নিচ্ছে। গণছাঁটাই, শোকজ এবং অফিস বন্ধ রাখার মাধ্যমে কর্মীদের জীবিকা হুমকির মুখে ফেলা হয়েছে বলে তিনি দাবি করেন। এসব সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

দৈনিক জনকণ্ঠের ভারপ্রাপ্ত বার্তা সম্পাদক এবং ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির জারিফ বলেন, জনকণ্ঠে চলমান পরিস্থিতি শুধু একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়, বরং পুরো গণমাধ্যম শিল্পের জন্য উদ্বেগের বিষয়। তিনি অবিলম্বে অফিস খুলে দিয়ে পত্রিকার স্বাভাবিক কার্যক্রম চালুর দাবি জানান।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও জনকণ্ঠের বিশেষ প্রতিনিধি মীর মোহাম্মদ জসিম বলেন, ভয়ভীতি বা প্রশাসনিক চাপ প্রয়োগ করে সাংবাদিকদের কণ্ঠ রোধ করা যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রাশেদুল হাসান জনকণ্ঠের সাংবাদিকদের ছাঁটাই প্রত্যাহার ও চলমান সংকট সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

জনকণ্ঠের ডেপুটি চিফ রিপোর্টার ইসরাফিল ফরাজী বলেন, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের জন্য কাজ করা সাংবাদিক ও কর্মচারীদের সঙ্গে অন্যায্য আচরণ করা হচ্ছে। শ্রম আইন, ওয়েজ বোর্ড এবং সাংবাদিকদের মৌলিক অধিকার উপেক্ষা করে বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। কর্মস্থলের নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

বক্তারা আরও অভিযোগ করেন, জনকণ্ঠের বর্তমান ব্যবস্থাপনায় এমন কিছু ব্যক্তি সক্রিয় রয়েছেন, যারা সাংবাদিক-কর্মচারীদের বিরুদ্ধে ধারাবাহিক প্রশাসনিক নিপীড়ন চালাচ্ছেন। তারা অবিলম্বে ছাঁটাই ও কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহার, বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং পত্রিকা অফিস খুলে দেওয়ার দাবি জানান।

অবস্থান কর্মসূচি শেষে জাতীয় প্রেসক্লাব চত্বরে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা