খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবির শহীদ সালাম-বরকত হলে আন্তঃহল স্পোর্টস টুর্নামেন্ট অনুষ্ঠিত

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
জাবির শহীদ সালাম-বরকত হলে আন্তঃহল স্পোর্টস টুর্নামেন্ট অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হলের ৫২তম আবর্তনের উদ্যোগে অনুষ্ঠিত “আন্তঃহল স্পোর্টস টুর্নামেন্ট-২০২৬” সফলভাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টে দাবা, ক্যারাম, বল নিক্ষেপ ও লুডুসহ বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ দেখা যায়। পাশাপাশি সিনিয়র শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিশেষ প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, দাবা প্রতিযোগিতায় ১৬ জন প্রতিযোগী চারটি গ্রুপে অংশ নেন। এতে হাবিব (৫১তম আবর্তন) প্রথম, মওলানা ভাসানী হলের সুবির (৫৫তম আবর্তন) দ্বিতীয়, আশিক (৫১তম আবর্তন) তৃতীয় এবং আল-বিরুনী হলের অভি (৫৫তম আবর্তন) চতুর্থ স্থান অর্জন করেন।

ক্যারাম প্রতিযোগিতায় ১২ জন প্রতিযোগী তিনটি গ্রুপে অংশ নেন। এতে রিয়াদ (৫৫তম আবর্তন) প্রথম এবং আতিক (৫৩তম আবর্তন) দ্বিতীয় হন।

বল নিক্ষেপ প্রতিযোগিতায় ২৮ জন অংশগ্রহণকারীর মধ্যে আপেল মাহমুদ (৫৫তম আবর্তন) প্রথম এবং মুজিব (৫৫তম আবর্তন) দ্বিতীয় স্থান অর্জন করেন।

লুডু প্রতিযোগিতায় ২০ জন প্রতিযোগী পাঁচটি গ্রুপে অংশ নেন। এতে রাফি (৫৫তম আবর্তন) প্রথম এবং মুজিব (৫৫তম আবর্তন) দ্বিতীয় হন।

এছাড়া সিনিয়র শিক্ষার্থী ও শিক্ষকদের বিশেষ প্রতিযোগিতায় হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল হালিম প্রথম, সিয়াম স্যার দ্বিতীয় এবং ৫২তম আবর্তনের আব্দুল মোত্তালেব সুইট তৃতীয় স্থান অর্জন করেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৫৫তম আবর্তনের সকল শিক্ষার্থীকেও বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল হালিম বলেন, “শিক্ষার্থীদের সৃজনশীল ও ক্রীড়ামুখী রাখতে পারলে তারা যেকোনো ধরনের নেতিবাচক কর্মকাণ্ড, মোবাইল আসক্তি কিংবা মাদক থেকে দূরে থাকবে। শহীদ সালাম-বরকত হলের সুশৃঙ্খল পরিবেশ ও ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ধরে রাখতে হল প্রশাসন সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবে।”

টুর্নামেন্টের অন্যতম আয়োজক মো. সাহিদ তালুকদার (৫২তম আবর্তন) বলেন, “মাদক ও অন্যান্য সামাজিক অবক্ষয় থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে খেলাধুলা একটি কার্যকর মাধ্যম। সুস্থ প্রতিযোগিতা, ক্রীড়াচর্চা ও পারস্পরিক সম্প্রীতির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মানসিকতা, শৃঙ্খলাবোধ এবং পারস্পরিক বন্ধন সুদৃঢ় করা সম্ভব।”

আরেক আয়োজক ৫২তম আবর্তনের সাইদুল ইসলাম মারুফ বলেন, “খেলাধুলা মানুষকে শুধু বিজয়ী নয়, একজন ভালো মানুষ হিসেবেও গড়ে তোলে। এখানে প্রতিযোগিতার পাশাপাশি গড়ে ওঠে বন্ধুত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হল সংসদের ভিপি মারুফ হোসেন (৪৯তম আবর্তন), জিএস মাসুদ রানা মিস্টু (৪৮তম আবর্তন), হাবিবুর রহমান আসিফ (৪৭তম আবর্তন), আব্দুল আলিফ (৫১তম আবর্তন), তাইফ আজিম (৫১তম আবর্তন), মো. সাহিদ তালুকদার (৫২তম আবর্তন), আব্দুল মোত্তালেব সুইট (৫২তম আবর্তন), মাইনুল ইসলাম শান্ত (৫২তম আবর্তন), সাইদুল ইসলাম মারুফ (৫২তম আবর্তন), মো. আবিদুর রহমান (৫২তম আবর্তন), লাজিম লিমন (৫২তম আবর্তন), মনির হুসাইন মিরন (৫২তম আবর্তন)সহ হলের শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীরা।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা