খুঁজুন
শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাহানারা ইমাম সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে জাবি জাহানারা ইমাম হল সংসদের প্রতিবাদ

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
জাহানারা ইমাম সম্পর্কে অবমাননাকর মন্তব্যের প্রেক্ষিতে জাবি জাহানারা ইমাম হল সংসদের প্রতিবাদ

ছবি- জাহানারা ইমাম হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

শহীদ জননী জাহানারা ইমাম সম্পর্কে অবমাননাকর ও বিদ্বেষমূলক মন্তব্যের প্রেক্ষিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি ) জাহানারা ইমাম হল সংসদ।

রবিবার (২৮ জুন) জাহানারা ইমাম হল সংসদের সহ-সভাপতি মোছা:মাহমুদা খাতুন ও সাধারণ সম্পাদক রিজওয়ানা বুশরা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় ,”আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর একজন নির্বাচিত প্রতিনিধি সামাজিক যোগাযোগমাধ্যমে শহীদ জননী জাহানারা ইমামকে উদ্দেশ্য করে অবমাননাকর ও অশালীন মন্তব্য করেছেন। আমরা, জাহানারা ইমাম হল সংসদের পক্ষ থেকে উক্ত অবমাননাকর, কটূক্তিমূলক ও অশালীন মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

শহীদ জননী জাহানারা ইমাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য ব্যক্তিত্ব, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য নাম। দেশের স্বাধীনতা পরবর্তীকালে তিনি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিকে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর সন্তান শাফী ইমাম রুমী দেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, শহীদ হয়েছেন। জাহানারা ইমামের অবদান বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শহীদ জননী জাহানারা ইমামের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের নামকরণ করা হয়েছে। এটি কেবল একটি নাম নয়; এটি মুক্তিযুদ্ধের ইতিহাস, আত্মত্যাগ, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রাতিষ্ঠানিক ও জাতীয় স্বীকৃতি। তাঁর স্মৃতি, অবদান এবং জাতীয় মর্যাদার প্রতি এমন অবমাননাকর মন্তব্য শুধু একটি ব্যক্তিকে নয়, বরং মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদ পরিবারের আত্মত্যাগ এবং দেশের দেশের আপামর জনগণের অনুভূতিকেও আঘাত করেছে।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কে জান্নাতি এবং কে জাহান্নামী; এই চূড়ান্ত ফয়সালা দেওয়ার একমাত্র অধিকার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার। ইসলামের শিক্ষা অনুযায়ী মানুষের পরকালীন পরিণতি সম্পর্কে চূড়ান্ত ঘোষণা দেওয়া কোনো ব্যক্তি বা গোষ্ঠীর এখতিয়ারের মধ্যে পড়ে না। তাই কাউকে জাহান্নামের অধিবাসী হিসেবে আখ্যায়িত করা ধর্মীয় সংযম, ইসলামি আদব ও নৈতিকতার পরিপন্থী।

আমরা মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি; তবে সেই স্বাধীনতা কখনোই ব্যক্তিগত অবমাননা, বিদ্বেষ ছড়ানো কিংবা জাতীয়ভাবে সম্মানিত ব্যক্তিত্বদের মর্যাদা ক্ষুণ্ণ করার অধিকার প্রদান করে না। সেই স্বাধীনতার সঙ্গে শালীনতা, দায়বদ্ধতা এবং অন্যের মর্যাদা ও সম্মান রক্ষার দায়িত্বও ওতপ্রোতভাবে জড়িত। জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের সম্পর্কে বিদ্বেষমূলক, অবমাননাকর মন্তব্য সমাজে বিভাজন ও অসহিষ্ণুতা সৃষ্টি করে, যা সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী। আমরা বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং জাতীয় মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন আমাদের সবার নৈতিক ও নাগরিক দায়িত্ব।

সেই প্রেক্ষাপটে তাঁকে অবমাননা করার যেকোনো প্রচেষ্টা জাহানারা ইমামের পরিবার, আমাদের হল তথা বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যের অনুভূতিতে আঘাত করার শামিল। জাহানারা ইমাম হল সংসদ উক্ত অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানাচ্ছে। সেই সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা করে বিশ্ববিদ্যালয়ের নীতিমালার আলোকে আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছে, যাতে ভবিষ্যতে কোনো জনপ্রতিনিধি বা দায়িত্বশীল ব্যক্তি এ ধরনের বিভাজনমূলক ও অবমাননাকর বক্তব্য প্রদানে উৎসাহিত না হন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা