খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বুটেক্সের আজিজ হলে পতিত ছাত্রলীগের সভাপতির কক্ষ ছাত্রদল সভাপতির নামে বরাদ্দ নিয়ে বিতর্ক

মো. রিফাত খান, বুটেক্স প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
বুটেক্সের আজিজ হলে পতিত ছাত্রলীগের সভাপতির কক্ষ ছাত্রদল সভাপতির নামে বরাদ্দ নিয়ে বিতর্ক

শহীদ আজিজ হল, বুটেক্স। ছবি- রিফাত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শহীদ আজিজ হলের রুম বণ্টনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, তাঁদের উদ্যোগে লটারির মাধ্যমে প্রস্তুত করা রুম বণ্টনের তালিকা চূড়ান্ত বরাদ্দে পুরোপুরি অনুসরণ করা হয়নি। বিশেষ করে ৩০৩ নম্বর কক্ষ খালি রাখা হয়েছে এবং কয়েকটি কক্ষের বরাদ্দ পরিবর্তন করা হয়েছে। অভিযোগ রয়েছে, ৩০৩ নম্বর কক্ষের আশপাশের কয়েকটি কক্ষে ছাত্রদলের পদধারী ও সক্রিয় কর্মীদের স্থান দেওয়া হয়েছে।

৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. পারভেজ রহমান অভিযোগ করে বলেন, “লটারি অনুযায়ী আমার ৩০৫ নম্বর রুম পাওয়ার কথা ছিল। কিন্তু চূড়ান্ত নোটিশে আমাকে ২০৬ নম্বর রুম দেওয়া হয়েছে। একইভাবে ৩০২, ৩০৪ ও ৩০৫ নম্বর কক্ষের বরাদ্দ পরিবর্তন করা হয়েছে এবং ৩০৩ নম্বর কক্ষ খালি রাখা হয়েছে। কেন শুধু এই কক্ষগুলোতে পরিবর্তন আনা হয়েছে, সে বিষয়ে আমরা সন্তোষজনক ব্যাখ্যা পাইনি।”

রুম বণ্টনের বিষয়ে জানতে শহীদ আজিজ হলের প্রভোস্ট ড. আহসান হাবীরের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

পরে সহকারী হল প্রভোস্ট সোহাগ বাবু বলেন, “একটি স্লটে সব রুম পূরণ হবে না, এটি স্বাভাবিক বিষয়। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের আবেদন বিবেচনা করে খালি কক্ষগুলো পর্যায়ক্রমে বরাদ্দ দেওয়া হবে। শিক্ষার্থীদের নিজেদের লটারিতে নির্ধারিত রুম দিতে প্রশাসন বাধ্য নয়। ৪৯তম ব্যাচ প্রশাসনকে না জানিয়েই লটারি করেছে। প্রভোস্ট প্যানেল আলোচনার মাধ্যমে যেটিকে যথাযথ মনে করেছে, সেই সিদ্ধান্তই নেওয়া হয়েছে। রুম বণ্টনে কোনো বাহ্যিক চাপ ছিল না।”

এদিকে, গত শনিবার (৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে হল প্রশাসনের নামে একটি ভুয়া নোটিশ ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, উপাচার্যের ‘বিশেষ সুপারিশ’ এবং হল প্রভোস্টের ‘বিশেষ বিবেচনায়’ বুটেক্স ছাত্রদলের সভাপতি মো. শাহাদাত হোসেন (কাজল)-কে ৩০৩ নম্বর কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে। তবে পরে একই তারিখ ও স্বাক্ষরসংবলিত প্রকৃত নোটিশ প্রকাশ্যে আসে, যেখানে এ ধরনের কোনো বরাদ্দ বা বিশেষ সুপারিশের উল্লেখ ছিল না। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়।

৩০৩ নম্বর কক্ষ নিয়ে চলমান আলোচনার বিষয়ে কাজল বলেন, “এটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোর উদ্দেশ্যে এসব করছে। এ বিষয়ে কোনো অফিসিয়াল ডকুমেন্টে আমার নাম নেই। বর্তমানে হলে কোনো রুম নেওয়ারও আমার কোনো পরিকল্পনা নেই।”

হলের আবাসিক ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ধ্রুব সাহা রুদ্র বলেন, “শহীদ আজিজ হলের ৩০৩ নম্বর কক্ষ বুটেক্স ছাত্রদলের সভাপতিকে বরাদ্দ দেওয়া হয়েছে—এমন আলোচনা যদি সত্য হয়ে থাকে, তাহলে তা হবে বুটেক্সের ইতিহাসে অন্যতম নিন্দনীয় ঘটনা। ছাত্ররাজনীতি নিষিদ্ধ এই ক্যাম্পাসে রাজনৈতিক বিবেচনায় রুম বরাদ্দের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। হল প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ, যেসব কক্ষ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সেগুলো পুনরায় স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়, প্রয়োজনে লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়া হোক।”

সব মিলিয়ে রুম বণ্টন প্রক্রিয়া, ৩০৩ নম্বর কক্ষ খালি রাখা, কয়েকটি কক্ষের বরাদ্দ পরিবর্তন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া নোটিশকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে নানা প্রশ্ন ও আলোচনা এখনো অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, শহীদ আজিজ হলের ৩০৩ নম্বর কক্ষটি একসময় তৎকালীন নিষিদ্ধ ছাত্রলীগের বুটেক্স শাখার সভাপতি তরিকুল ইসলাম টিপুর দখলে ছিল। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় তিনি হল ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর কক্ষটি সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা