খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তি উপজেলা নির্বাচন: তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা ফখরুল ইসলাম বিলাস

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
শাহরাস্তি উপজেলা নির্বাচন: তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা ফখরুল ইসলাম বিলাস

আসন্ন শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে শাহরাস্তির রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে জোর আলোচনা। নির্বাচন এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থী নিয়ে চলছে হিসাব-নিকাশ।

বিএনপির সম্ভাব্য মুখ হিসেবে তৃণমূল নেতাকর্মীদের আলোচনায় উঠে এসেছে শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ও সৌদি আরব প্রবাসী বিএনপি সভাপতি ফখরুল ইসলাম বিলাস।

দলীয় সূত্র জানায়, ফখরুল ইসলাম বিলাস ১৯৯১ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ছাত্রজীবনে তিনি ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর দীর্ঘ সময় ধরে দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থেকে বর্তমানে উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন সৌদি আরবে অবস্থান করলেও নিজ এলাকা শাহরাস্তির রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন তিনি। স্থানীয়দের ভাষ্য, প্রবাসে থেকেও বিভিন্ন সময় অসহায়, দরিদ্র, অসুস্থ ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে আর্থিক ও মানবিক সহায়তা করেছেন। এছাড়া শিক্ষা, ধর্মীয় ও সামাজিক বিভিন্ন উদ্যোগেও তার সহযোগিতার নজির রয়েছে।

বিএনপির তৃণমূলের একাধিক নেতাকর্মী বলেন, দলীয়ভাবে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি। তবে মাঠপর্যায়ের আলোচনায় যেসব নাম গুরুত্ব পাচ্ছে, তাদের মধ্যে ফখরুল ইসলাম বিলাস অন্যতম। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে অনেক নেতাকর্মী তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখতে আগ্রহী।

স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, দলীয় পরিচয়ের বাইরে একজন সহজ-সরল, বিনয়ী ও মানবিক মানুষ হিসেবে ফখরুল ইসলাম বিলাসের একটি গ্রহণযোগ্যতা রয়েছে। অনেকেই মনে করেন, দলমতের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে থাকার মানসিকতার কারণে তিনি এলাকায় একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন।

তবে স্হানীয় বিএনপির একাধিক নেতাদের মতে, সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় নির্দেশনা ও সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করেই বিএনপি তাদের চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করবে।

নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, শাহরাস্তির রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা ততই জোরালো হচ্ছে। সেই আলোচনায় বিএনপি নেতা ফখরুল ইসলাম বিলাসের নামও গুরুত্বের সঙ্গে উচ্চারিত হচ্ছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা