খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের প্রথম জাতীয় মেরিটাইম মুটকোর্ট প্রতিযোগিতার উদ্বোধন

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
দেশের প্রথম জাতীয় মেরিটাইম মুটকোর্ট প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের আইন শিক্ষা ও মুট কোর্ট কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে BMU–BSIL 1st National Maritime Moot Court Competition 2026। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কেবল সামুদ্রিক আইন (Maritime Law) বিষয়কে কেন্দ্র করে জাতীয় পর্যায়ের এই মুট কোর্ট প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আয়োজকদের আশা, প্রতিযোগিতাটি সামুদ্রিক আইন গবেষণা, আইনি বিশ্লেষণ এবং আদালতভিত্তিক বিতর্কচর্চায় শিক্ষার্থীদের নতুন সুযোগ তৈরি করবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, আগ্রহী দলগুলোকে আগামী ২৮ জুলাই ২০২৬-এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। প্রতিটি দলের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪০ টাকা, যা বিকাশ (bKash)-এর মাধ্যমে পরিশোধ করতে হবে। নিবন্ধনের পর প্রতিযোগীরা নির্ধারিত সময়ে তাদের লিখিত মেমোরিয়াল জমা দেবেন, যার মূল্যায়নের ভিত্তিতে সেরা ২০টি দল মৌখিক পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে।

প্রতিযোগিতাটি পাঁচটি ধাপে অনুষ্ঠিত হবে। এগুলো হলো— মেমোরিয়াল মূল্যায়ন, প্রাথমিক মৌখিক পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। আয়োজকদের মতে, লিখিত ও মৌখিক—উভয় ক্ষেত্রেই অংশগ্রহণকারীদের গবেষণার গভীরতা, আইনি যুক্তি, বিশ্লেষণী দক্ষতা এবং আদালতে উপস্থাপনার সক্ষমতা মূল্যায়ন করা হবে।

প্রতিটি দলে দুইজন ওরালিস্ট এবং একজন গবেষক থাকতে হবে। মৌখিক পর্বে উত্তীর্ণ দলগুলো অতিরিক্ত একজন টিম কোচ নিবন্ধনের সুযোগ পাবে। দলগুলো স্বাধীনভাবে অথবা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মনোনয়নের মাধ্যমে অংশ নিতে পারবে। তবে একটি দলের সব সদস্যকে একই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে।

প্রতিযোগিতার অফিশিয়াল রুলবুক ও মুট প্রপোজিশন ইতোমধ্যে প্রকাশ করা হয়েছে। রুলবুকে অংশগ্রহণের যোগ্যতা, নিবন্ধন প্রক্রিয়া, মেমোরিয়াল প্রস্তুত ও জমাদান, মূল্যায়নের মানদণ্ড, মৌখিক পর্বের নিয়ম এবং প্রতিযোগিতা পরিচালনার বিস্তারিত নির্দেশনা অন্তর্ভুক্ত রয়েছে। অন্যদিকে প্রকাশিত মুট প্রপোজিশনের আলোকে অংশগ্রহণকারী দলগুলোকে গবেষণা ও আইনি বিশ্লেষণের ভিত্তিতে তাদের মেমোরিয়াল প্রস্তুত করতে হবে।

আইন বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাণিজ্য, সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, নৌপরিবহন এবং সামুদ্রিক বিরোধ নিষ্পত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এ ধরনের বিশেষায়িত মুট কোর্ট প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশে সামুদ্রিক আইন নিয়ে একচেটিয়াভাবে জাতীয় পর্যায়ের এ ধরনের প্রতিযোগিতা প্রথমবারের মতো আয়োজন হওয়ায় এটি আইন শিক্ষার্থীদের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবেই বিবেচিত হচ্ছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা