সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার আর নেই
ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার। ছবি- সংগ্রহিত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং জাতীয় সংসদের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১২ জুলাই) ভোররাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জমির উদ্দিন সরকার। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের অন্যতম প্রবীণ রাজনীতিবিদ ও সংসদীয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
তিনি দুই দফায় জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সংবিধান অনুযায়ী দুইবার বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে সংসদীয় গণতন্ত্র, রাষ্ট্র পরিচালনা ও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জমির উদ্দিন সরকার।
তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক নেতা, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।








আপনার মতামত লিখুন