তিন বছর পর চবির সিনেট অধিবেশন ৮ আগস্ট

দীর্ঘ তিন বছর পর আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৩৬তম সিনেট অধিবেশন। এতে ২০২৬–২৭ অর্থবছরের প্রাক্কলিত রাজস্ব বাজেট এবং ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত রাজস্ব বাজেট উপস্থাপন করা হবে।
রবিবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এ তথ্য নিশ্চিত করেছেন।
উপাচার্য বলেন, ৩৬তম সিনেট অধিবেশনে ২০২৬–২৭ অর্থবছরের ৫০৩ কোটি ৪৭ লাখ ৩৭ হাজার টাকার প্রাক্কলিত রাজস্ব বাজেট এবং ২০২৫–২৬ অর্থবছরের ৪৮৯ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার টাকার সংশোধিত রাজস্ব বাজেট উপস্থাপন করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সর্বশেষ সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল ২০২৩ সালের ৩০ জুলাই। এরপর টানা তিন বছর আর কোনো সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয়নি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থাগুলোর অন্যতম হলো সিনেট। এ অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন, হিসাব-নিকাশ ও বাজেট অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।








আপনার মতামত লিখুন