খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে তৃতীয় দিনের ত্রাণ কার্যক্রম, পাঁচ এলাকায় খাদ্য ও চিকিৎসাসামগ্রী বিতরণ

চবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ণ
বাঁশখালীতে তৃতীয় দিনের ত্রাণ কার্যক্রম, পাঁচ এলাকায় খাদ্য ও চিকিৎসাসামগ্রী বিতরণ

বন্যাকবলিত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকায় টানা তৃতীয় দিনের মতো খাদ্য ও চিকিৎসাসামগ্রী বিতরণ করেছে বাঁশখালী স্টুডেন্টস’ ফোরাম-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সংগঠনটির উদ্যোগে গঠিত তহবিলে দাতাদের সহযোগিতায় এ ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংগঠন সূত্রে জানা গেছে, শনিবার তৃতীয় দিনের কার্যক্রমে উপজেলার পাঁচটি এলাকায় মোট প্রায় ১ হাজার ৪৫০ প্যাকেট খাদ্যসামগ্রী ও চিকিৎসাসামগ্রী বিতরণ করা হয়েছে।

এর মধ্যে বাহারছড়া ইউনিয়নের ছাপাছড়ি এলাকায় ২০০ প্যাকেট খাদ্য ও ওষুধ, সরল ইউনিয়নের মিনজির তলা এলাকায় ৫০০ প্যাকেট খাদ্য, বাংলাবাজার ও মুন্সীখিল এলাকায় ৩০০ প্যাকেট খাদ্য ও ওষুধ, পুঁইছড়ী ও নাপোড়া এলাকায় ১৫০ প্যাকেট চাল, ডাল, আলু ও পেঁয়াজ এবং ছনুয়া এলাকায় ৩০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গত মানুষের পাশে থাকতে তাদের ত্রাণ কার্যক্রম চলমান থাকবে। একই সঙ্গে আগামী দিনে যেসব এলাকায় খাদ্যসহায়তা প্রয়োজন, সে বিষয়ে স্থানীয়দের তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনের সভাপতি ও শহীদ আবদুর রব হলের ভিপি হাফেজ বোরহান উদ্দিন বলেন, “দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। মহান আল্লাহ যেন সবার দান কবুল করেন, বাঁশখালীবাসীকে এ দুর্যোগ থেকে মুক্তি দেন এবং ক্ষতিগ্রস্ত মানুষকে ধৈর্য ধারণের শক্তি দান করেন।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা