খুবি এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যালামনাইয়ের নেতৃত্বে মাসুদ ও হুমায়ুন

ড. মো. মেহেদী আল মাসুদ ও এ.কে.এম. হুমায়ুন কবীর দেওয়ান (স্বপন)।
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইএসডিএএ)-এর ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত এ কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. মো. মেহেদী আল মাসুদ (ব্যাচ-৯৯) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এ.কে.এম. হুমায়ুন কবীর দেওয়ান (স্বপন) (ব্যাচ-০৪)।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি মো. মেহেদী হাসান (ব্যাচ-০৩) ও শারমিন লায়লা (ব্যাচ-০৩), কোষাধ্যক্ষ শেখ নিয়াজ ইকবাল (ব্যাচ-০৪), সাংগঠনিক সম্পাদক শেখ আবু জাহিদ (ব্যাচ-০৪), দপ্তর সম্পাদক রাশেদুল আলম সরকার (ব্যাচ-০৫), ক্রীড়া সম্পাদক মো. সাইফুল আলম বাবু (ব্যাচ-১৬), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোশারফ হোসেন (ব্যাচ-১১), আইনবিষয়ক সম্পাদক কানিজ ফাতেমা (ব্যাচ-০৫), গবেষণাবিষয়ক সম্পাদক শেখ নূর-ই-আলম (ব্যাচ-০৯), সাংস্কৃতিক সম্পাদক জাহাঙ্গীর মুরশিদী (ব্যাচ-০১), পরিবেশ, দুর্যোগ ও সমাজকল্যাণ সম্পাদক আবু জুবায়ের (ব্যাচ-০৭), যোগাযোগ ও জনসংযোগ সম্পাদক মো. সুহৃদ সালেহীন (ব্যাচ-০৫) এবং মহিলা বিষয়ক সম্পাদক দানা সিকদার (ব্যাচ-১৮)।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. আব্দুস সাত্তার (ব্যাচ-০২), মো. হাফিজুর রহমান শেখ (ব্যাচ-০৭), শেখ ইনজামামুল হক (ব্যাচ-১৪), শাকিল নিয়াজ (ব্যাচ-১৬), মো. সাকিবুল হক (ব্যাচ-১৭), আহনাফ তাহমিদুল আমিন (ব্যাচ-১৮), মো. রবিন আহমেদ (ব্যাচ-১৮), এজাজুল ইসলাম (ব্যাচ-১৯), খালিদ হাসান জিহাদ (ব্যাচ-২০) এবং তাহেরা বিলকিস (ব্যাচ-২১)।
নবনির্বাচিত সভাপতি ড. মো. মেহেদী আল মাসুদ বলেন, অ্যালামনাই সদস্যদের আস্থার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা, পেশাগত নেটওয়ার্ক সম্প্রসারণ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিবেশগত সচেতনতা ও গবেষণাভিত্তিক উদ্যোগ এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ইএসডিএএ) বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ, মেন্টরশিপ, পেশাগত সহযোগিতা এবং পরিবেশবিষয়ক গবেষণা ও অ্যাডভোকেসিমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।







আপনার মতামত লিখুন