খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে ‘উপায়’ প্রেজেন্টস জুবায়ের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১:৫৮ অপরাহ্ণ
জাবিতে ‘উপায়’ প্রেজেন্টস জুবায়ের স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই-বাংলা এ কে ফজলুল হক হল সংসদ ও হল প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘উপায়’ প্রেজেন্টস জুবায়ের স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ৪৮তম আবর্তনের টিম অনির্বাণ।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সিডনি মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনালে ৫৪তম আবর্তনের শের-ই-বাংলা এভেঞ্জার্সকে হারিয়ে শিরোপা জেতে টিম অনির্বাণ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে হলের ওয়ার্ডেন ড. মো. আল-মামুন, ক্রীড়া শিক্ষক ইমরান হোসাইন সুমন, শারীরিক শিক্ষা বিভাগের ডেপুটি ডিরেক্টর উথয় চিং রুয়াজা, ‘উপায়’-এর রিজিওনাল হেড মো. জসিম উদ্দিন, জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস, ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ, হল সংসদের ভিপি আসিফ মিয়া, জিএস মেহেদী হাসানসহ শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

আটটি দলের অংশগ্রহণে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে দুই দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি, মেডেল ও পুরস্কার তুলে দেন। একই সঙ্গে টুর্নামেন্টে সেরা নৈপুণ্য প্রদর্শনকারী খেলোয়াড়দের বিভিন্ন ব্যক্তিগত ক্যাটাগরিতেও সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষার্থীবান্ধব ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

টুর্নামেন্ট আয়োজন ও বাস্তবায়নে নেতৃত্ব দেন হল সংসদের ক্রীড়া সম্পাদক হাসিবুল ইসলাম এবং সহ-ক্রীড়া সম্পাদক কায়েফ আহম্মেদ সিয়াম। সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন ডাইনিং ও ক্যান্টিন সম্পাদক পারভেজ রেজাসহ হল সংসদের অন্যান্য সম্পাদক, কার্যকরী সদস্য, স্বেচ্ছাসেবক, টিম ম্যানেজার ও খেলোয়াড়রা।

উল্লেখ্য, হলের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চা, সুস্থ প্রতিযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদারের লক্ষ্য নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টে শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের আটটি দল অংশ নেয়। কয়েক দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা