খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এক দশকে ” মোরাল প্যারেন্টিং পরিবার ” ববিতে বর্ণাঢ্য আয়োজন

রিফাতুল ইসলাম রায়হান, ববি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ণ
এক দশকে ” মোরাল প্যারেন্টিং পরিবার ” ববিতে বর্ণাঢ্য আয়োজন

সুস্থ, সুন্দর ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার অঙ্গীকার নিয়ে পথচলা সামাজিক প্ল্যাটফর্ম “মোরাল প্যারেন্টিং পরিবার ” সফলভাবে ১০ বছর পূর্ণ করেছে।

এক দশকের এই গৌরবময় পথচলাকে স্মরণীয় করে রাখতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ড. মাহাবুবুর রহমানের সার্বিক তত্বাবধানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে নানাবিধ সচেতনতামূলক কর্মসূচি, আলোচনা সভা ও সামাজিক কার্যক্রমের মধ্য দিয়ে তাদের ‘দশম বর্ষপূর্তি’ উদযাপন করেছে।

বিগত ১০ বছর ধরে প্ল্যাটফর্মটি নতুন প্রজন্মের বাবা-মায়েদের সঠিক ও ইতিবাচক প্যারেন্টিং গাইডলাইন প্রদান এবং শিশুদের মানসিক বিকাশে নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরাল প্যারেন্টিং পরিবারের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ক্যাম্পাস গার্ডিয়ান পদার্থ বিঙ্গান বিভাগের সহযোগী অধ্যাপক খোরশেদ আলম এবং সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় চেয়ারম্যান আবু জিহাদ ।

এসময় তারা মোরাল প্যারেন্টিং পরিবারের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা তুলে ধরেন শিক্ষার্থীদের মাঝে। ক্যাম্পাস গার্ডিয়ান অধ্যাপক খোরশদ আলম বলেন আমরা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সবাই সবার পাশে দাড়ালে সমাজটাই পরিবর্তন হয়ে যাবে এবং খুব দ্রুত আমরা একটা কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে পারব।

মোরাল প্যারেন্টিং বর্ষপূর্তি উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যম্পাসের বিভিন্ন স্থানে নানা প্রজাতির বৃক্ষ রোপন করে এবং সামিজিক সচেতনতা মূলক লিফলেট বিতরণ করে।

এছাড়াও বর্ষপূর্তি উপলক্ষে নিম্নোক্ত বিষেশ আয়োজন করে

সচেতনতা বৃদ্ধি : বিগত ১০ বছরে হাজারো পরিবারকে ইতিবাচক প্যারেন্টিং এবং শিশু সুরক্ষায় সরাসরি কাউন্সেলিং ও দিকনির্দেশনা প্রদান।

কর্মশালা ও সেমিনার : দেশজুড়ে স্কুল-কলেজ এবং ভার্চুয়াল প্ল্যাটফর্মে শিশু মনস্তত্ত্ব ও নৈতিক শিক্ষার ওপর শত শত সেমিনার আয়োজন।

ডিজিটাল কন্টেন্ট : সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লাখো অভিভাবকের কাছে সহজ ভাষায় প্যারেন্টিং টিপস ও সচেতনতামূলক বার্তা পৌঁছানো।

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত