খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনী পৌরসভার বর্জ্য থেকে জৈব সার, পরিচ্ছন্ন শহরের সঙ্গে উপকৃত কৃষক

প্রতিদিনের তিন টন বর্জ্য প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট; কেজি ২০ টাকায় বিক্রি, বাড়ছে কৃষকদের আগ্রহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৭:১৮ পূর্বাহ্ণ
গাংনী পৌরসভার বর্জ্য থেকে জৈব সার, পরিচ্ছন্ন শহরের সঙ্গে উপকৃত কৃষক

ছবি- সংগ্রহিত।

মেহেরপুরের গাংনী পৌরসভায় প্রতিদিনের ময়লা-আবর্জনাকে সম্পদে রূপান্তর করা হচ্ছে। শহরের বর্জ্য প্রক্রিয়াজাত করে পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট জৈব সার উৎপাদনের মাধ্যমে একদিকে শহর পরিচ্ছন্ন রাখা হচ্ছে, অন্যদিকে কৃষকদের কাছে নিরাপদ ও সাশ্রয়ী সার পৌঁছে দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, শহরের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন প্রায় তিন টন বর্জ্য সংগ্রহ করে চৌগাছার কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে নেওয়া হয়। সেখানে প্লাস্টিকসহ অপচনশীল বর্জ্য পৃথক করার পর জৈব বর্জ্য প্রক্রিয়াজাত করে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করা হচ্ছে। এতে পরিবেশ সুরক্ষার পাশাপাশি কৃষিতে নিরাপদ ও বিষমুক্ত উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়ছে।

স্থানীয় কৃষকদের মধ্যে জৈব সারের চাহিদাও বাড়ছে। রাসায়নিক সারের তুলনায় কম দামে এই সার পাওয়া যাওয়ায় উৎপাদন খরচ কমছে এবং মাটির উর্বরতাও বৃদ্ধি পাচ্ছে বলে জানান তারা।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, পরিবেশবান্ধব ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট পদ্ধতিতে প্রতি মাসে প্রায় ৪০০ কেজি জৈব সার উৎপাদন হচ্ছে। এসব সার কেজিপ্রতি ২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।

গাংনী পৌরসভার উপর-সহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ বলেন, ভবিষ্যতে জৈব সার উৎপাদন আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্জ্য সঠিকভাবে প্রক্রিয়াজাত হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করা হচ্ছে। এ উদ্যোগে শহর পরিচ্ছন্ন থাকার পাশাপাশি কৃষকরাও সরাসরি উপকৃত হচ্ছেন।

উল্লেখ্য, ৩০টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় গাংনী পৌরসভায় কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্লান্টটি স্থাপন করা হয়েছে। এখানেই বর্জ্য প্রক্রিয়াজাত করে পরিবেশবান্ধব জৈব সার উৎপাদন করা হচ্ছে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা