খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটির দুর্গম এলাকায় বন্যাকবলিত ২০০ পরিবারের পাশে রাবিপ্রবি

মিজানুর রহমান, রাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৯:২৮ অপরাহ্ণ
রাঙ্গামাটির দুর্গম এলাকায় বন্যাকবলিত ২০০ পরিবারের পাশে রাবিপ্রবি

রাঙ্গামাটির দুর্গম দুই উপজেলা বাঘাইছড়ি ও বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয় পরিবারের উদ্যোগে দুর্গম বিভিন্ন এলাকায় ২০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের তক্তানালা, ওরাছড়ি, গোয়াইনছড়ি ও ফারুয়া বাজারসংলগ্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। একই দিনে বাঘাইছড়ি উপজেলার কলেজ পাড়া, মাস্টার পাড়া, পশ্চিম মুসলিম ব্লক, শরিফ মাস্টার পাড়া, পশ্চিম লাইল্যাঘোনা, পূর্ব লাইল্যাঘোনা, মধ্যম পাড়া এফ ব্লক ও কাচালং বাজার এলাকায় বিশ্ববিদ্যালয়ের আরেকটি স্বেচ্ছাসেবী দল আরও ১০০ পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেয়।

এ ছাড়া বাঁধন রাবিপ্রবি ইউনিটের উদ্যোগেও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পৃথকভাবে ত্রাণ বিতরণ করা হয়।

দুর্গম পথ পাড়ি দিয়ে বন্যাকবলিত বিভিন্ন এলাকায় গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ায় রাবিপ্রবি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় ক্ষতিগ্রস্তরা। বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবীদের আন্তরিক প্রচেষ্টায় দুর্গম এলাকাগুলোতে এই ত্রাণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়।

রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বন্যার্ত মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেয়ার সাথে জড়িত সকল ভলান্টিয়ার এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, ১৫ জুলাই ২০২৬খ্রি. তারিখে রাবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কর্মসূচী সংক্ষিপ্ত করে উদ্বৃত্ত টাকা দিয়ে রাঙ্গামাটির দুর্গম এলাকা বাঘাইছড়ি এবং বিলাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের জন্য বিশ্ববিদ্যালয়ের ত্রাণ উপ-কমিটি ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী কমিটির নিকট ত্রাণ হস্তান্তর করেন।

উল্লেখ্য, রাবিপ্রবির বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন-বাঁধন রাবিপ্রবি ইউনিট, রেড ক্রিসেন্ট ইয়ুথ, সিএসই কম্পিউটার ক্লাব, ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটি, রাবিপ্রবি ট্যুরিজম ক্লাব, ফিশারিজ ক্লাব, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা ত্রাণ বিতরণের সময় ভলান্টিয়ার হিসেবে কাজ করেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা