খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ফাইনালকে ঘিরে বাকৃবিতে ব্যতিক্রমী আয়োজন, গ্র্যান্ড ডিনারে খাসি

মোঃ আবু হানিফ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
বিশ্বকাপ ফাইনালকে ঘিরে বাকৃবিতে ব্যতিক্রমী আয়োজন, গ্র্যান্ড ডিনারে খাসি

সোমবার (২০ জুলাই) গভীর রাত ১টায় ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। এই ম্যাচকে ঘিরে সারা দেশের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসেও বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। চায়ের দোকানের আড্ডা, হলের করিডোর, বন্ধুদের গল্প কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম, সর্বত্রই এখন আলোচনার কেন্দ্রবিন্দু বিশ্বকাপের ফাইনাল।

প্রায় সাড়ে ১২০০ একরজুড়ে বিস্তৃত বাকৃবি ক্যাম্পাস যেন ধীরে ধীরে রূপ নিয়েছে আকাশি-সাদা উচ্ছ্বাসের এক মিলনমেলায়। বিশেষ করে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের উদ্যোগে ফাইনাল উপলক্ষে নেওয়া হয়েছে ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাচ-পূর্ব গ্র্যান্ড ডিনারের জন্য প্রায় ৩০ হাজার টাকা ব্যয়ে দুটি খাসি কেনা হয়েছে। এছাড়া বিকেলে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অনুষ্ঠিত হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা। আর্জেন্টিনার পতাকা, জার্সি, স্লোগান এবং সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে আকাশি-সাদা উচ্ছ্বাসে।

এই আয়োজনের সঙ্গে যুক্ত হল আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাইফুল্লাহ বলেন, “২০২২ সালের বিশ্বকাপের সময় আমি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলাম। তখন শত শত শিক্ষার্থীর সঙ্গে হলে বসে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের আনন্দ ভাগ করে নেওয়ার স্মৃতি আজও হৃদয়ে অমলিন। এবারও হলে বসে ফাইনাল উপভোগ করব, তবে এবার একজন সাধারণ সমর্থক হিসেবে নয়, একজন আয়োজক হিসেবেও দায়িত্ব পালন করতে হচ্ছে।”

তিনি আরও বলেন, “প্রতিটি ম্যাচের আগে একসঙ্গে খাবারের আয়োজন এবং ম্যাচ শেষে বিজয় মিছিল আমাদের হলে এক অন্যরকম ভ্রাতৃত্ব ও সম্প্রীতির পরিবেশ তৈরি করেছে। তবে আনন্দ উদযাপনের পাশাপাশি সবাই যেন শৃঙ্খলা বজায় রাখে এবং প্রতিপক্ষকে সম্মান করে, সেটিও আমরা সমান গুরুত্ব দিচ্ছি।”

বাকৃবি শিক্ষার্থী সানাউল্লাহ বলেন বিশ্বকাপকে ঘিরে এই আয়োজন শুধু ফুটবলের প্রতি ভালোবাসার প্রকাশ নয়, বরং বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুত্ব, সম্প্রীতি ও সম্মিলিত উদযাপনের এক অনন্য দৃষ্টান্ত। এখন অপেক্ষা শুধু শেষ বাঁশির। সমর্থকদের প্রত্যাশা, ২০২২ সালের মতো এবারও বিশ্বকাপের সোনালি ট্রফি উঠবে আর্জেন্টিনার হাতেই।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা