বিশ্বকাপের মেগা ফাইনাল শুরু, শিরোপার লড়াইয়ে আর্জেন্টিনা-স্পেন
২৩তম ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু হয়েছে। রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন মেগা ফাইনালে মুখোমুখি হয়েছে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নেমেছে নিজেদের চতুর্থ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে লড়ছে স্পেন।
ইতিহাসে এই প্রথম বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়ন—অর্থাৎ দক্ষিণ আমেরিকা ও ইউরোপের দুই মহাদেশীয় সেরা দল।
ফাইনালে স্পেন তাদের সেমিফাইনালের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। তবে আর্জেন্টিনা শুরুর একাদশে তিনটি পরিবর্তন এনেছে।
দীর্ঘ ছয় দশক পর বিশ্বকাপের আসরে আবারও মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। আন্তর্জাতিক ফুটবলে প্রীতি ম্যাচসহ বিভিন্ন প্রতিযোগিতায় দুই দলের ১৪টি সাক্ষাৎ হলেও বিশ্বকাপের নকআউট পর্বে এটিই তাদের প্রথম লড়াই।
এখন দেখার বিষয়, আর্জেন্টিনা কি শিরোপা ধরে রেখে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে, নাকি স্পেন ২০১০ সালের পর আবারও বিশ্বসেরা হয়ে নতুন ইতিহাস গড়ে।








আপনার মতামত লিখুন