খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন চবি অধ্যাপক ড. গিয়াসউদ্দিন তালুকদার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ণ
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন চবি অধ্যাপক ড. গিয়াসউদ্দিন তালুকদার

অধ্যাপক ড. গিয়াসউদ্দিন তালুকদার।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তিনদিনের যুক্তরাজ্য সফরে যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের সভাপতি এবং সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার। আগামী ২১ থেকে ২৩ জুলাই অনুষ্ঠিতব্য কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ১৬তম গালফ রিসার্চ মিটিং (জিআরএম) ২০২৬-এ অংশগ্রহণ করবেন তিনি।

সোমবার (২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চবির আরবি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিউল্লাহ কুতুবী। তিনি বলেন, “আজ সোমবার (২০ জুলাই) যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তিনি।”

গত ৬ মার্চ গালফ রিসার্চ সেন্টার কেমব্রিজের অন্তর্বর্তীকালীন পরিচালক ড. অস্কার জিয়েমেলিস স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক পত্রে তাকে আমন্ত্রণ জানানো হয়। সম্মেলনটি আন্তর্জাতিক গবেষকদের মধ্যে সহযোগিতা ও মতবিনিময়ের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করা হয়।

আমন্ত্রণপত্রে জানানো হয়, আগামী ২১ থেকে ২৩ জুলাই ২০২৬ পর্যন্ত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ২১ জুলাই বিকেল ৪টায় (স্থানীয় সময়) কেমব্রিজের ওয়েস্ট রোড কনসার্ট হলে অনুষ্ঠিত হবে।

আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়, গালফ অঞ্চলবিষয়ক গবেষণা, জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক গবেষণা-সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের তিন শতাধিক গবেষক ও বিশেষজ্ঞ অংশ নেবেন।

অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সম্মেলনের “গালফ–সাউথ এশিয়া রিলেশনস ইন অ্যান এরা অব ডিপেনিং ইন্টারডিপেনডেন্স” শীর্ষক কর্মশালায় অংশগ্রহণ করবেন। এতে উপসাগরীয় অঞ্চল ও দক্ষিণ এশিয়ার পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, কূটনীতি এবং সমসাময়িক ভূরাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে।

উল্লেখ্য, গালফ রিসার্চ মিটিং প্রতিবছর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এবং এটি উপসাগরীয় অঞ্চলবিষয়ক গবেষণার অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন হিসেবে পরিচিত।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা