চবিতে আগামীকাল শুরু হচ্ছে ‘100 Days • 1000 KM Running Challenge’
সুস্থ জীবনধারা, শৃঙ্খলা ও অনুপ্রেরণার বার্তা ছড়িয়ে দিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামীকাল (বুধবার) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ‘100 Days • 1000 KM Running Challenge’।
উদ্বোধনী অনুষ্ঠান সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত হবে।
আয়োজকদের তথ্যমতে, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি)। এছাড়া উপ-উপাচার্য (একাডেমিক), উপ-উপাচার্য (প্রশাসন), চাকসুর নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
আয়োজকরা জানান, সুস্থ জীবনধারা ও নিয়মিত শরীরচর্চার গুরুত্ব তুলে ধরতে এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী রান শেষে অংশগ্রহণকারীদের জন্য হালকা নাস্তারও ব্যবস্থা রাখা হয়েছে।
এ আয়োজনে অংশ নিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ আগ্রহী সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।








আপনার মতামত লিখুন