শাহরাস্তি রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা, আহ্বায়ক ফখরুল ইসলাম বিলাস

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ১৭নং রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাসকে আহ্বায়ক করা হয়েছে।
কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন গ্রাম খিলার মো. মোশারফ হোসেন, বেরনাইয়া গ্রামের আবদুল হক, পরানপুর গ্রামের মো. হেমায়েতুল ইসলাম সুমন, বেরনাইয়া গ্রামের হাবিবুর রহমান, নাহারা গ্রামের ইকবাল হোসেন কাজল, পরানপুর গ্রামের মনির হোসেন, ঘুঘুরচপ গ্রামের তাফাজ্জল হোসেন লিটন, কুরকামতা গ্রামের মো. আবুল হাসেম, বিজয়পুর গ্রামের মোহাম্মদ হোসেন রানা ও খায়রুল বাসার আজাদ, রঘুরামপুর গ্রামের শহিদ উল্যাহ, নোয়াপাড়া গ্রামের আবুল খায়ের এবং প্রসন্নপুর গ্রামের সফিকুল ইসলাম।
নবগঠিত এ আহ্বায়ক কমিটির মাধ্যমে ইউনিয়নে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রম জোরদার হবে বলে দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন।







আপনার মতামত লিখুন