শাহরাস্তি উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) আয়োজিত এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ পারভেজ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অফিস সম্পাদক হাফেজ মাহবুব আলম।
এ সময় আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম, শাহরাস্তি দক্ষিণ শাখার সভাপতি কাউসার আলম এবং শাহরাস্তি উত্তর শাখার সভাপতি আল আমিন।
টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন দলের খেলোয়াড়দের অংশগ্রহণে প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, তরুণদের মাঝে ক্রীড়াচর্চার প্রসার, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং এ ধরনের ইতিবাচক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।








আপনার মতামত লিখুন