শাহরাস্তিতে বীর মুক্তিযোদ্ধা ছিদ্দিকুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা

চাঁদপুরের শাহরাস্তিতে বীর মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমানের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা প্রশাসন, শাহরাস্তির পক্ষ থেকে মরহুম বীর মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমানকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
এ সময় শাহরাস্তি মডেল থানার সাব-ইন্সপেক্টর মো. শরীফ এবং বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান পাটওয়ারী রাষ্ট্রীয় সম্মাননা কার্যক্রমে সহযোগিতা করেন।
রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা প্রদানের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।








আপনার মতামত লিখুন