খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে তরুণ স্বেচ্ছাসেবকদের ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ দিল ডিডব্লিউ-ওয়েব ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ণ
সিলেটে তরুণ স্বেচ্ছাসেবকদের ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ দিল ডিডব্লিউ-ওয়েব ফাউন্ডেশন

তরুণদের তথ্য যাচাই, ডিজিটাল নিরাপত্তা ও গঠনমূলক সংলাপে দক্ষ করে তুলতে সিলেটে তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচি (বুটক্যাম্প) আয়োজন করেছে ওয়েভ ফাউন্ডেশন ও ডয়চে ভেলে একাডেমি।

গত ২৮ জুলাই মৌলভীবাজারের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে শুরু হওয়া এ বুটক্যাম্প বৃহস্পতিবার (৩০ জুলাই) শেষ হয়।

কর্মসূচিতে সিলেটের পাঁচটি নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) ৩০ জন তরুণ স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

এতে ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (আইডিএ), আশার আলো, চারিক নারী উন্নয়ন সংস্থা, এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইসিডিও) এবং মৌলভীবাজার উইমেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবকেরা অংশ নেন।

প্রশিক্ষণে তথ্য বিভ্রান্তি, গুজব, অনলাইন হয়রানি, নারীদের বিরুদ্ধে ডক্সিংসহ বিভিন্ন ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় গণমাধ্যম ও তথ্য সাক্ষরতা, ডিজিটাল নিরাপত্তা এবং গঠনমূলক সংলাপের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের তথ্য যাচাই, দায়িত্বশীলভাবে মত প্রকাশ এবং ইতিবাচক আলোচনায় অংশ নেওয়ার কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী বলেন, সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণদের ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ। তাদের যথাযথ সুযোগ দেওয়া হলে তারা নিজেদের মতামত ও নেতৃত্বের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।

ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক নাজমা সুলতানা রিমি বলেন, এ প্রশিক্ষণ তরুণদের গণমাধ্যম ও তথ্য সাক্ষরতার দক্ষতা বাড়ানোর পাশাপাশি সঠিক তথ্য ব্যবহারে সচেতন করে তুলবে। ভবিষ্যতে তারা গঠনমূলক সংলাপের মাধ্যমে নীতিনির্ধারণী পর্যায়ে নিজেদের মতামত আরও কার্যকরভাবে তুলে ধরতে পারবে।

অনুষ্ঠানে ওয়েভ ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা এবং অংশগ্রহণকারী সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান সরকারের অর্থায়নে বাস্তবায়নাধীন একটি প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রকল্পটির লক্ষ্য তরুণদের সক্ষমতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’