খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জাবিতে ৬ষ্ঠ আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ
জাবিতে ৬ষ্ঠ আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চেস ক্লাব (JUCHC)-এর উদ্যোগে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্পোর্টস ক্লাব ও জাকসু (JUCSU)-এর সহযোগিতায় ৬ষ্ঠ আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এটি ছিল একটি FIDE Rated Rapid Tournament, যেখানে অংশগ্রহণকারীরা অফিসিয়াল FIDE রেটিং অর্জনের সুযোগ পান।

র‌্যাপিড (১০+৫) ফরম্যাটে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট ৭/৮ রাউন্ডে খেলোয়াড়রা অংশ নেন। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়নকে ৫ হাজার টাকা ও ট্রফি, রানার-আপকে ৪ হাজার টাকা ও ট্রফি, তৃতীয় স্থান অর্জনকারীকে ৩ হাজার টাকা ও ক্রেস্ট, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারীকে ২ হাজার টাকা করে ও ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়া ৫০ থেকে ৫৫ ব্যাচের প্রতিটি ব্যাচের সেরা খেলোয়াড়কে ১ হাজার টাকা ও ক্রেস্ট, সেরা নারী খেলোয়াড়কে ১ হাজার ৫০০ টাকা ও ক্রেস্ট এবং সেরা অ্যালামনাই খেলোয়াড়কে ১ হাজার ৫০০ টাকা ও ক্রেস্ট প্রদান করা হয়। অংশগ্রহণকারী সকলকে সনদপত্র ও মধ্যাহ্নভোজের ব্যবস্থাও করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সহ-সভাপতি শাদমান ভূঁইয়া বলেন, “গত এক মাসের পরিশ্রমের ফলেই আমরা সফলভাবে ষষ্ঠ ইন্ট্রা ইউনিভার্সিটি দাবা টুর্নামেন্ট আয়োজন করতে পেরেছি। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আরবিটার এনে প্রতিযোগিতাটি আরও মানসম্মত করার চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য ছিল ক্যাম্পাসে দাবাকে আরও জনপ্রিয় করা। ক্লাবের বাজেট অনুমোদনের পর ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে পারব বলে আমরা আশাবাদী। ”

আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ে দাবা চর্চাকে আরও বিস্তৃত করা এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতি ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে।”

এছাড়া উক্ত প্রোগ্রামে জাকসুর জিএস মাজহারুল ইসলাম, কার্যকরী সদস্য আবু তালহা এবং গ্রান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিবসহ আরও আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ

মোঃ সিদ্দিকুর রহমান শিপন, চবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ
চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনুমোদন পাওয়া ১২ জনের মধ্যে তিনজনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। পাশাপাশি একটি নির্দিষ্ট এলাকা থেকে কর্মচারী নিয়োগ দেওয়ার অভিযোগও করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইব্রাহীম হোসেন রনি ও সেক্রেটারি হাবিব উল্লাহ খালেদ এক যৌথ বিবৃতিতে এসব অভিযোগ তুলে নিয়োগ প্রক্রিয়ার নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে ছাত্রশিবিরের নেতারা দাবি করেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া ১২ জন কর্মচারীর মধ্যে কয়েকজনের বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ রয়েছে। তাদের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের সময় নিহত চবি শিক্ষার্থী হৃদয় তরুয়া ও ফরহাদের ক্যাম্পাসে নতুন করে ‘ফ্যাসিবাদের দোসরদের’ নিয়োগের খবর তাদের মর্মাহত করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নিয়োগে স্বজনপ্রীতি, আঞ্চলিক প্রভাব, রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত সম্পর্ককে প্রাধান্য দেওয়ার সুযোগ নেই। নিয়োগের ভিত্তি হওয়া উচিত যোগ্যতা, মেধা ও প্রযোজ্য বিধিবিধান। তবে সংগঠনটির অভিযোগ, উপাচার্যের এলাকা ও দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রশিবির নেতারা বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মীকে ক্যাম্পাসে পুনর্বাসনের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। তারা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের নিয়োগ প্রত্যাহার এবং আঞ্চলিক ও দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে স্বচ্ছ ও ন্যায়সংগত প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনার দাবি জানান।

বিবৃতিটি স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মেহেদী হাসান সোহান।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’ বেরোবি এবং আইসিএমএবি (ICMAB) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত