খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

GEIST International Foundation-এর আন্তর্জাতিক শিক্ষা নেতৃত্বের সম্মাননা পেলেন প্রভাষক সোহেল রানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
GEIST International Foundation-এর আন্তর্জাতিক শিক্ষা নেতৃত্বের সম্মাননা পেলেন প্রভাষক সোহেল রানা

আন্তর্জাতিক শিক্ষা নেতৃত্বে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ GEIST International Foundation-এর Appreciation Award অর্জন করেছেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. সোহেল রানা।

গত ৩১ জুলাই রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (UIU)-এ আয়োজিত International Leadership Program on Education (ILPE 6.0)-এর ন্যাশনাল রাউন্ড ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।
আয়োজক সূত্রে জানা যায়, Regional Coordinator হিসেবে অসামান্য নিষ্ঠা, দক্ষ নেতৃত্ব এবং সফলভাবে আঞ্চলিক পর্ব বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

GEIST International Foundation জানায়, প্রভাষক মো. সোহেল রানার কর্মদক্ষতা ও দূরদর্শী নেতৃত্ব তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশ এবং শিক্ষাখাতে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে GEIST International Foundation-এর প্রেসিডেন্ট ও সিইও বিপ্লব কুমার দেব, ভাইস-প্রেসিডেন্ট রাজারাম পাল চৌধুরী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষাবিদ, স্বেচ্ছাসেবক এবং দেশের ১৭টি আঞ্চলিক ভেন্যু থেকে নির্বাচিত প্রায় ৩০০ শিক্ষার্থী ও তাদের অভিভাবক উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে মো. সোহেল রানা বলেন, “এই অর্জন দেশের প্রতিটি নিবেদিতপ্রাণ শিক্ষক ও শিক্ষার্থীর। বৈশ্বিক মানসম্পন্ন শিক্ষা ও নেতৃত্ব বিকাশে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

তিনি এ অর্জনের জন্য সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং GEIST International Foundation-এর প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, শিক্ষক ও শিক্ষার্থীদের বৈশ্বিক নেতৃত্ব বিকাশ এবং পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে International Leadership Program on Education (ILPE)। কর্মসূচির আন্তর্জাতিক পর্ব আগামী ২৫ থেকে ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইন্দোনেশনের বালিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’