খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

‘২৪-পরবর্তী বাংলাদেশে মেধাকে অবমূল্যায়ন করে দুর্নীতি-স্বজনপ্রীতির কোনো ঠাঁই নেই’: রাবি শিবির সভাপতি

জিয়াউর রহমান, রাবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
‘২৪-পরবর্তী বাংলাদেশে মেধাকে অবমূল্যায়ন করে দুর্নীতি-স্বজনপ্রীতির কোনো ঠাঁই নেই’: রাবি শিবির সভাপতি

‘২৪-পরবর্তী বাংলাদেশে মেধাকে অবমূল্যায়ন করে দুর্নীতি ও স্বজনপ্রীতির কোনো ঠাঁই নেই’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল।

সোমবার (১০ আগস্ট) রাত ৮টায় ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়ার প্রতিবাদে রাবি শাখা ছাত্রশিবিরের আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

মুজাহিদ ফয়সাল বলেন, “বিএনপির বর্তমান কর্মকাণ্ডে ২০০১ থেকে ২০০৬ সালের চিত্র ফুটে উঠেছে। সে সময় কীভাবে স্বজনপ্রীতি করা হয়েছে, ছাত্রদলের নেতাদের কীভাবে নিয়োগ দেওয়া হয়েছে, সেই ইতিহাস আমাদের জানা আছে। একেকটি নিয়োগে ১০ থেকে ১৫ লাখ টাকা নেওয়া হতো। এমনকি গভর্নিং বডির সভাপতি নিজ মেয়ের বিয়ের জন্য হবু জামাইকে চাকরি দেওয়ার ঘটনাও আমরা শুনেছি।”

তিনি আরও বলেন, “তারেক রহমানকে বলতে চাই, এ সিদ্ধান্ত থেকে আপনাকে সরে আসতে হবে। সরকার যদি শিক্ষার্থীদের পালস বুঝতে ব্যর্থ হয়, তাহলে শিক্ষার্থীরা সরকার পতনের আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।”

ছাত্রদলের উদ্দেশে শিবির সভাপতি বলেন, “আমরা সন্ধ্যার পর থেকে দেখছি, এই নিউজকে গুজব বলে আন্দোলনকে নস্যাৎ করার পরিকল্পনা করছে তারা। আমরা দেখেছি, ছাত্রলীগও এভাবে বিভিন্ন ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করত। বিএনপির বিভিন্ন অপশাসন ও জুলুমের বিরুদ্ধে তারা সবসময় নীরব।”
তিনি আরও বলেন, “ছাত্রদল যদি এভাবে সরকারের ভ্যানগার্ড হিসেবে কাজ করে, পেটুয়া বাহিনী হিসেবে কাজ করে, তাহলে শিক্ষার্থীরা তাদেরও ছাত্রলীগের মতো ক্যাম্পাস থেকে বিতাড়িত করবে।”

মিছিল-পরবর্তী সমাবেশে রাবি শাখা ছাত্রশিবিরের প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী সজিব বলেন, “ক্ষমতার মসনদে যারা বসে আছেন, তাদের একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। জুলাইয়ের যে রক্তক্ষয়ী আন্দোলন, তার যাত্রা এই লাইব্রেরির প্রধান ফটক থেকে শুরু হয়ে শেখ হাসিনার পালিয়ে যাওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও অরাজনৈতিক প্রতিটি শিক্ষার্থী অগ্রণী ভূমিকা পালন করেছে।”

তিনি বলেন, “আজ কোটার ইস্যুতে, বৈষম্যের ইস্যুতে, শিক্ষা নিয়ে তালবাহানার ইস্যুতে শুধু ছাত্রশিবির নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর কণ্ঠস্বর হিসেবে আমরা ভূমিকা রাখতে চাই।”

সরকারকে সতর্ক করে মেহেদী সজিব বলেন, “শিক্ষার্থীদের সেন্টিমেন্ট নিয়ে আপনারা খেলার চেষ্টা করবেন না।

শিক্ষার্থীদের সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে এবং শিক্ষার্থীদের শিক্ষা নিয়ে তালবাহানা করে বর্তমান প্রশাসন ও সরকার কোনো ধরনের নেতিবাচক সিদ্ধান্ত নেবে না—এমনটাই অনুরোধ জানাই।”

এর আগে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলে রাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি ছাড়াও বিভিন্ন হল ও ইউনিটের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা