খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাবিপ্রবিতে প্রকল্প পরিচালকের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে আমরণ অনশন

মিজানুর রহমান, রাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
রাবিপ্রবিতে প্রকল্প পরিচালকের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে আমরণ অনশন

উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করা, আবাসিক ও পরিবহন সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) শিক্ষার্থীরা। প্রকল্প পরিচালক আব্দুল গফুরের নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে তাঁর পদত্যাগের দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় প্রকল্প পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ‘ঘৃণা মঞ্চ’ উদ্বোধন এবং প্রতীকী স্মারক প্রদান করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা, আবাসিক সংকটের দ্রুত সমাধান, পরিবহন সংকট মোকাবিলায় চালক নিয়োগ, পূর্ববর্তী উপাচার্যের নিয়োগ প্রক্রিয়ার সুষ্ঠু তদন্ত এবং প্রকল্প পরিচালক আব্দুল গফুরের পদত্যাগ।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রকল্প পরিচালক হিসেবে আব্দুল গফুরের নিয়োগ প্রক্রিয়ায় অসংগতি রয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগও তুলেছেন তারা।

অনশনরত রাবিপ্রবি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী বাদশা সুলেমান জানান, “প্রকল্প পরিচালক একজন আওয়ামী পন্থী এবং তার নিয়োগে অনিয়ম রয়েছে, তিনি শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ পেয়েও প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের চলমান প্রকল্পে তিনি যে দুর্নীতি ও হরিলুট করেছেন তার কারণে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ যথাসময়ে শেষ হয়নি।”

কম্পিউটার সাইন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুনতাসিরুল আলম জানান, “গত ২৮ জুলাই আমরা দুই দফা দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছিলাম , প্রথম দাবি ছিল প্রকল্প পরিচালক আব্দুল গফুরের দুর্নীতি বিষয়ে তদন্ত এবং তদন্ত চলাকালীন সময়ে তার বহিষ্কারাদেশ জারি থাকা, দ্বিতীয় দাবি ছিল সাবেক ভিসি আতিয়ার রহমান স্যারের আমলের নিয়োগ যেহেতু প্রশ্নবিদ্ধ ছিল তাই তারও সুষ্ঠু তদন্ত করা। আজ ১০ আগস্ট প্রায় ১৩ দিন হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না পাওয়ায় আজ আমরা এ কর্মসূচি পালন করতে হয়েছে।”

অনশন কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, উপ-উপাচার্য ও উপাচার্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তারা শিক্ষার্থীদের দাবিগুলো শোনেন এবং সেগুলো সমাধানের আশ্বাস দেন।

তবে প্রশাসনের আশ্বাসে সন্তুষ্ট না হয়ে আমরণ অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালে আন্দোলনরত এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম জানান, পিডি নিয়োগ/বাতিল সংক্রান্ত বিষয়টি সম্পূর্ণ মন্ত্রনালয়ের সিদ্ধান্ত, এক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই৷ আমরা শিক্ষার্থীদের থেকে ১৫-২০ দিন সময় চেয়েছি এবং মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। আশাকরি দ্রুত এবিষয়ে সমাধান আসবে।

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত আমরণ অনশনসহ চলমান কর্মসূচি অব্যাহত থাকবে।

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা