খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

এনটিআরসিএ থেকে শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে চবিতে বিক্ষোভ

মোঃ সিদ্দিকুর রহমান শিপন, চবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ১১:২৪ অপরাহ্ণ
এনটিআরসিএ থেকে শিক্ষক নিয়োগ বাতিলের প্রতিবাদে চবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের পরিবর্তে ম্যানেজিং কমিটির হাতে নিয়োগের ক্ষমতা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল থেকে শুরু হয়ে জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে চাকসুর নেতৃবৃন্দসহ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা ‘কমিটি না মেধা, মেধা মেধা’, ‘কমিটি নিয়ে বাণিজ্য, চলবে না চলবে না’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, চলবে না চলবে না’, ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ শেষে বক্তব্যে চাকসুর সহ-সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, “এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন তৃণমূলে যারা ১৭ বছর ধরে না খেয়ে আছে, তারা দুর্নীতি করতে পারে। গভর্নিং বডির মাধ্যমে তারা এসব কাজ হাসিল করতে পারে।”

তিনি আরও বলেন, “আমরা দেখেছি, যখন দলের বড় বড় নেতারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি, তাদের বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়ে তাদের মন খুশি করার চেষ্টা করা হয়েছে। গত ১৭ বছর যাদের তৃণমূলে কোনো সংগঠন ছিল না, সেই সংগঠনকে শক্তিশালী করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানে বসিয়ে তাদের হাত ধরে নিয়োগ-বাণিজ্য করার জন্য এই গণবিরোধী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইব্রাহিম হোসেন রনি বলেন, “আপনারা ইতোমধ্যে অনেক গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছেন।

জেলা প্রশাসক থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় দলীয়করণ করে চাঁদাবাজি ও দুর্নীতির একটি আতুরঘর তৈরি করেছেন। গণবিরোধী, শিক্ষাবিরোধী এবং জাতি গঠনে যারা ভূমিকা রাখে, তাদের যদি দুর্নীতির মাধ্যমে প্রশ্রয় দিয়ে গভর্নিং বডি গঠন করে নিয়োগ দিতে চান, তাহলে এই শিক্ষার্থী সমাজ তা মেনে নেবে না।”

তিনি বলেন, “কোটার বিরুদ্ধে আমরা যেভাবে রাজপথে নেমে এসেছিলাম, খুনি হাসিনার যে পরিণতি হয়েছে, এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। কোটার বিরুদ্ধে যেভাবে আন্দোলন হয়েছিল, এই কমিটির বিরুদ্ধেও আমরা আন্দোলন চালিয়ে যাব, ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগের পরিবর্তে ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সিদ্ধান্তের খবর প্রকাশিত হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।

লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি

তৌহিদুর রহমান তুহি। ছবি-সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়নমূলক উদ্যোগ ‘দ্য অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রাম’ (The Aspire Leaders Program) সফলভাবে সম্পন্ন করেছেন এটিএন বাংলার রিপোর্টার তৌহিদুর রহমান তুহি। এ উপলক্ষে তিনি প্রোগ্রামটির সনদও পেয়েছেন।

বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ও প্রতিশ্রুতিশীল নেতৃত্বের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রোগ্রামে বিভিন্ন দেশের প্রায় এক হাজার তরুণ-তরুণী অংশ নেন। সরকারি-বেসরকারি খাত, আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যমসহ বিভিন্ন পেশার সম্ভাবনাময় নেতৃত্ব তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় এতে।

প্রোগ্রামটিতে কৌশলগত নেতৃত্ব, জটিল নীতি নির্ধারণ, সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং সামাজিক-অর্থনৈতিক পরিবর্তন ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ ও শেখার সুযোগ দেওয়া হয়।

প্রোগ্রামটি সম্পন্ন করার অনুভূতি জানিয়ে তৌহিদুর রহমান তুহি বলেন, ‘বিশ্বের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত একটি আন্তর্জাতিক নেতৃত্ব উন্নয়ন কর্মসূচিতে শেখার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ ও অর্থবহ। সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং নেতৃত্ব বিকাশের এই লব্ধ জ্ঞান ভবিষ্যতে আমার পেশাগত কাজ ও সমাজ উন্নয়নমূলক ভাবনায় ইতিবাচক ভূমিকা রাখবে।’

তিনি আরও বলেন, ‘হার্ভার্ড বিজনেস স্কুলের অধ্যাপকদের দিকনির্দেশনায় আন্তর্জাতিক পর্যায়ের এই নেতৃত্ব প্রশিক্ষণে অংশ নেওয়ার অভিজ্ঞতা আমার শেখার পরিধিকে আরও বিস্তৃত করেছে। এখান থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতি নিয়ে পেশাগত সাংবাদিকতায় কাজে লাগাতে চাই।’

দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত তৌহিদুর রহমান তুহি। সাংবাদিকতার পাশাপাশি তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ, সম্মেলন ও কর্মশালায় অংশ নিয়েছেন। এসব আয়োজনে বিভিন্ন সময়ে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেছেন তিনি।

সম্প্রতি নেপালে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক জলবায়ু ক্যাম্পে আন্তর্জাতিক মিডিয়া ডেলিগেট হিসেবে অংশ নেন তুহি। জলবায়ু, পরিবেশ ও সামাজিক নীতিসংক্রান্ত বিষয় নিয়ে সাংবাদিকতার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে এসব বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে তিনি কাজ করছেন।

এম/আর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত