খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাম্পাসে নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার দাবিতে ববি শিবিরের স্মারকলিপি

রিফাতুল ইসলাম রায়হান, ববি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
ক্যাম্পাসে নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার দাবিতে ববি শিবিরের স্মারকলিপি

বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু, নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি দিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

আজ (১৭ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর এই স্মারকলিপি দেন ববি শাখা ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।

বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মনিরুল ইসলাম স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়, “বিশ্ববিদ্যালয় এমন একটি জ্ঞানচর্চার প্রতিষ্ঠান, যেখানে মুক্তচিন্তা, মতপ্রকাশের স্বাধীনতা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাংবিধানিক, নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার এবং শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে।

“গত ৫ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর গেটের সামনে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘অদম্য জুলাই’ র‍্যালি চলাকালে কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানি ছাড়াই জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ভিন্নমত দমনের উদ্দেশ্যে র‍্যালিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর পরিকল্পিত হামলা চালায়। এ হামলার ফলে একাধিক শিক্ষার্থী আহত হন এবং সমগ্র ক্যাম্পাসে আতঙ্ক, অনিরাপত্তা ও অস্থিতিশীলতার পরিবেশ সৃষ্টি হয়, যা একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত উদ্বেগজনক। উক্ত ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীদের ওপর দলবদ্ধ হামলা চালিয়ে তাঁদের আহত করা হয়েছে।”

এ ছাড়া তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, “সংঘটিত এ হামলার সময় এবং পরবর্তীতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শিক্ষার্থীদের জীবন, নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশিত। কিন্তু এ ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ ও আস্থাহীনতার সৃষ্টি করেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি বিশ্ববিদ্যালয়ে সহিংসতা, সন্ত্রাস ও ভিন্নমত দমনের কোনো স্থান নেই। বরং জবাবদিহিতা, পারস্পরিক সহনশীলতা এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম প্রধান দায়িত্ব।”

শিক্ষার্থীদের জীবন ও সম্পদের নিরাপত্তা, বিশ্ববিদ্যালয়ের মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং ক্যাম্পাসে আইনের শাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে তারা পাঁচ দফা দাবি পেশ করেন। তাদের দাবিগুলো হলো—

১। হামলায় জড়িত প্রত্যেক ব্যক্তিকে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তদন্তে দোষী প্রমাণিত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে স্থায়ী বহিষ্কার নিশ্চিত করতে হবে।

২। হামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটন, জড়িত ব্যক্তি ও মদদদাতাদের শনাক্তকরণ এবং দায় নিরূপণের লক্ষ্যে অবিলম্বে একটি স্বাধীন, নিরপেক্ষ ও সময়সীমাবদ্ধ তদন্ত কমিটি গঠন করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে।

৩। হামলায় আহত সকল শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় একাডেমিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

৪। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে হবে। ক্যাম্পাসে কেউ কোনো ধরনের হামলা, হুমকি বা নিরাপত্তাহীনতার শিকার হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার যথাযথ দায় গ্রহণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ক্যাম্পাসের বাইরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা বা নিরাপত্তাজনিত পরিস্থিতির সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

৫। উক্ত হামলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ১৫ জনের অধিক নেতাকর্মী ও শিক্ষার্থী আহত হয়েছেন। এই সন্ত্রাসী হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে দ্রুত একটি কার্যকর তদন্ত কমিটি গঠন করে ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে হবে এবং তদন্তে দোষী প্রমাণিত ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি ও প্রচলিত আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

এ ছাড়া স্মারকলিপিতে বলা হয়, “আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইনের শাসন, জবাবদিহিতা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করবে। অন্যথায় প্রশাসনের নিষ্ক্রিয়তা ও নীরবতা শিক্ষার্থীদের নিকট দায়িত্ব পালনে ব্যর্থতা হিসেবে প্রতীয়মান হবে এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই বহন করতে হবে।”

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা