খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

আহত চবি শিক্ষার্থী রনির চিকিৎসায় উদ্যোগী ছাত্রদল নেতা সাজ্জাদ, ব্যয়ভার বহনের আশ্বাস উপাচার্যের

চবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
আহত চবি শিক্ষার্থী রনির চিকিৎসায় উদ্যোগী ছাত্রদল নেতা সাজ্জাদ, ব্যয়ভার বহনের আশ্বাস উপাচার্যের

আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে গুরুতর আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী রনি হাসান বরাতের চিকিৎসায় উদ্যোগ নিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। আহত শিক্ষার্থীর চিকিৎসার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আনতে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

রনি হাসান বরাত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কাবাডি দলের সদস্য। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় কাবাডি প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে তিনি গুরুতর আহত হন। এর আগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় অংশ নিয়ে রোপ স্কিপিং ইভেন্টে রৌপ্য পদক অর্জন করেন রনি।

আহত হওয়ার পর নিজের অর্থায়নে চিকিৎসা নেন রনি। তবে গত ৭ আগস্ট করা এমআরআই ও অন্যান্য পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর চিকিৎসক জানান, তাঁর হাঁটুর দুটি গুরুত্বপূর্ণ লিগামেন্ট—অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (ACL) ও ল্যাটেরাল ক্রুশিয়েট লিগামেন্ট (LCL)—ছিঁড়ে গেছে। দ্রুত হাঁটুর অস্ত্রোপচার করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক। এ অস্ত্রোপচারে প্রায় ১ লাখ ৯৫ হাজার টাকা ব্যয় হবে। তবে পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব নয় বলে জানান রনি।

এ অবস্থায় রনির চিকিৎসার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। তিনি ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে আহত শিক্ষার্থীর চিকিৎসায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে উপাচার্য আহত শিক্ষার্থী রনির চিকিৎসার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাঁর চিকিৎসার ব্যয়ভার বহনের আশ্বাস দেন।

সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, ‘আমরা সব সময় সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে থাকি। রনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করতে গিয়ে আহত হয়েছে। তাঁর চিকিৎসার ব্যয় বহন করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নৈতিক দায়িত্ব। ছাত্রদলের পক্ষ থেকে উপাচার্যের সঙ্গে এ বিষয়ে সাক্ষাৎ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাঁর সম্পূর্ণ চিকিৎসার খরচ বহনের নিশ্চয়তা দেওয়া হয়েছে।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা