শাহরাস্তিতে মাদক সেবনের সময় ৩ জন গ্রেপ্তার, ৭ দিনের কারাদণ্ড

চাঁদপুরের শাহরাস্তিতে মাদক সেবনের সময় তিনজনকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনরত অবস্থায় মো. আবুল বাশার (২৭), দিদার হোসেন (২৫) ও রিয়াদ (১৮)কে আটক করা হয়।
আটক আবুল বাশার শাহরাস্তির দেহেলা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে, দিদার হোসেন নাহরা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং রিয়াদ দেহেলা গ্রামের বাবুলের ছেলে।
পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালত আটক তিনজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্তদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।







আপনার মতামত লিখুন