খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকসুপত্রের মোড়ক উন্মোচন

চবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
চাকসুপত্রের মোড়ক উন্মোচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিভাগের উদ্যোগে প্রকাশিত সাময়িকী ‘চাকসুপত্র’-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান চাকসুপত্রের মোড়ক উন্মোচন করেন।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাকসুর সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ আহনাফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চাকসুপত্রের সম্পাদকীয় উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক।

তিনি বলেন, “চাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ে খুবই সক্রিয় ভূমিকা রাখছে। আশা রাখবো, চাকসু প্রতিনিধিরা এই ধারা অব্যাহত রাখবে। শিক্ষার্থীদের কণ্ঠস্বর হওয়ার জন্য চাকসুর দরকার আছে।”

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, “শুরুর দিকে চাকসুর ইচ্ছে ছিল ত্রৈমাসিক ম্যাগাজিন বের করার। কিন্তু আমরা প্রথম ৭ মাস কোনো বাজেট পাইনি। তাই আমাদের ইচ্ছে থাকলেও আমরা সেটা পারিনি। আজ চাকসুর ১১তম মাসের প্রথম দিনে আমরা চাকসুর সাময়িকী বের করতে পেরেছি। আশা করছি, এই ম্যাগাজিন শিক্ষার্থীদের লেখালেখি কিংবা বিভিন্ন কিছু জানার জন্য কাজে আসবে।”

চাকসুর প্রশংসা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “চাকসু আর বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিদ্বন্দ্বী নয়। একটি আরেকটির সহযোগী। আমাদের সকলের প্রচেষ্টা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য কাজ করা। আমাদের সমন্বয়ের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।”

চাকসুপত্রের সম্পাদকমণ্ডলীর সভাপতি ও চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, “যারা সাময়িকীতে লেখা জমা দিয়েছেন তারা আজকের এই অনুষ্ঠানে সবচেয়ে বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য। লিখতে পারা অনেক বড় একটি গুণ। আমি আশা করবো, চাকসুর সাহিত্য বিভাগ খুবই অল্প সময়ের মধ্যে আরও দুটি নতুন সাময়িকী বের করবে।”

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’