খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবি ক্যাম্পাসে অর্ধশতাধিক ফলজ গাছ রোপণ

মোঃ আবু হানিফ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
বাকৃবি ক্যাম্পাসে অর্ধশতাধিক ফলজ গাছ রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও ক্যাম্পাসের সবুজায়ন বাড়াতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ফলজ ও শোভাবর্ধক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘বৃক্ষে বৃক্ষে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ ও ইনিশিয়েটিভস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন (আইএসডিআরএফ) যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির আওতায় আম, পেয়ারা, মালটাসহ অর্ধশতাধিক ফলজ ও শোভাবর্ধক গাছের অর্ধশতাধিক চারা লাগানো হয়। এসময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, আইএসডিআরএফের সহসভাপতি মো. আনিসুর রহমান এবং ঐ অনুষদের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

আইএসডিআরএফের সহসভাপতি মো. আনিসুর রহমান বলেন, আমরা লক্ষ্য করেছি যে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ সারা বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, তার প্রত্যেকটিই সবুজে এবং প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ । কিন্তু সেখানে কেবল কাঠের গাছের আধিক্যই বেশি, ফলজ গাছের সংখ্যা একেবারেই কম । ফলজ গাছ কমে যাওয়ার কারণে আমাদের চারপাশের জীবন্ত পশুপাখিগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে। আমাদের প্রতিষ্ঠান এই লক্ষ্যেই একটি ক্ষুদ্র উদ্যোগ নিয়েছে । আমরা চেষ্টা করছি বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যেন ফলজ বৃক্ষ রোপণ করা যায়, যাতে করে পশুপাখিরা ফল খেতে পারে, আমাদের শিক্ষার্থীরা খেতে পারে এবং একই সাথে পরিবেশেরও দারুণ উপকার হয়।

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, আমি আশা করব, আজকে যে গাছগুলো লাগানো হয়েছে, সবাই মিলে সেগুলোর যত্ন ও পরিচর্যা করব। ভবিষ্যতে এসব গাছে ফলন হলে আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সবাই উপকৃত হবেন। বর্তমানে এখানে থাকা পুরোনো গাছগুলোর জায়গা একসময় নতুন গাছগুলো পূরণ করবে। তাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে গাছগুলোর সর্বোচ্চ পরিচর্যা নিশ্চিত করতে হবে। তবেই আজকের এ কর্মসূচি সত্যিকার অর্থে সফল ও অর্থবহ হবে।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’