খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএডিসির বহুল প্রত্যাশিত স্কেল ভেটিং সম্পন্ন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ
বিএডিসির বহুল প্রত্যাশিত স্কেল ভেটিং সম্পন্ন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত বেতন স্কেল ভেটিং সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএডিসির কর্মকর্তা-কর্মচারীরা।

সাংবাদিক সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে বিএডিসি কৃষিবিদ সমিতির সভাপতি মো. হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিনের চাকরির বিধিমালা ও বেতন কাঠামোর জটিলতা নিরসন এবং সুনির্দিষ্ট বেতন গ্রেড নির্ধারণের জন্য প্রধানমন্ত্রী সময়োপযোগী হস্তক্ষেপ করেছেন। তাঁর সিদ্ধান্তে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত স্কেল ভেটিং বাস্তবায়নের পথ সুগম হয়েছে।

বক্তব্যে বলা হয়, ১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের কৃষি ও কৃষকের দোরগোড়ায় মানসম্পন্ন বীজ উৎপাদন, সংগ্রহ, সংরক্ষণ, সার সরবরাহ এবং আধুনিক সেচ প্রযুক্তি সম্প্রসারণে বিএডিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বিএডিসি নিজস্ব আইন ও অনুমোদিত প্রবিধান অনুযায়ী পরিচালিত হয়ে আসছে।

বিএডিসির কর্মকর্তা-কর্মচারীরা দাবি করেন, সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের এক পরিপত্রে ৪,৬৯৯টি পদের বেতন গ্রেড বিদ্যমান আইন ও প্রজ্ঞাপনের পরিপন্থীভাবে এক ধাপ অবনমন (ডাউনগ্রেড) করার পাশাপাশি কিছু নতুন নিয়োগ ও পদোন্নতির শর্ত জুড়ে দেওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এর প্রতিবাদে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলনে নামেন এবং কর্মবিরতি, মানববন্ধনসহ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেন।

বক্তব্যে আরও জানানো হয়, কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনায় সাবেক এক সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটির সুপারিশের ভিত্তিতে বিএডিসির জন্য ১০ হাজার জনবলের একটি প্রস্তাব তৈরি করা হয়েছিল। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় বিএডিসির জন্য ৯ হাজার ৩৫৫ জন জনবল অনুমোদন করে।

তবে স্কেল ভেটিংয়ের সময় অনুমোদিত পদের সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে ৫ হাজার ২১৮ জনের জন্য অনুমোদন দেওয়া হয় বলে অভিযোগ করেন বিএডিসির কর্মকর্তা-কর্মচারীরা। এর মধ্যে ৫১৯টি পদের স্কেল ভেটিং হয়নি।

সাংবাদিক সম্মেলনে কৃষি সচিব ও অর্থ সচিবের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ৫১৯টি পদের স্কেল ভেটিং সম্পন্ন করার অনুরোধ জানানো হয়।

পূর্ণাঙ্গ পেনশন ব্যবস্থা চালুর দাবিও বিএডিসিতে বর্তমানে পেনশন ব্যবস্থা চালু না থাকার বিষয়টিও সাংবাদিক সম্মেলনে তুলে ধরা হয়।

বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সার, বীজ ও সেচের মতো গুরুত্বপূর্ণ কৃষি উপকরণ সরবরাহের পাশাপাশি খাল খনন ও পুনঃখননের মাধ্যমে সেচব্যবস্থার উন্নয়ন এবং কৃষিজমিতে সেচের প্রাপ্যতা নিশ্চিত করতে বিএডিসি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সরকারের বৃক্ষরোপণ কর্মসূচিতেও বিএডিসির গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে পাটবীজ ও পেয়ারাবীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীরা দিনরাত কাজ করে যাচ্ছেন।

দেশের কৃষি উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের ভাগ্যোন্নয়নে বিএডিসির কর্মকর্তা-কর্মচারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর কাছে পূর্ণাঙ্গ পেনশন ব্যবস্থা প্রবর্তনের পাশাপাশি জনবল ও নিরাপত্তাসংশ্লিষ্ট পদ যৌক্তিকভাবে বৃদ্ধির দাবি জানানো হয়।

সাংবাদিক সম্মেলনে বিএডিসি কৃষিবিদ সমিতি, বিএডিসি প্রকৌশল সমিতি, বিএডিসি অফিসার্স অ্যাসোসিয়েশন, সিবিএসহ বিভিন্ন পেশাজীবী ও কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আন্দোলনে সহযোগিতা ও সংহতির জন্য কৃতজ্ঞতা জানানো হয়।

এ/এম

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’