চবিতে শিক্ষার্থীদের দাবির মুখে চালু হলো চারটি চক্রাকার বাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত চারটি স্থায়ী চক্রাকার বাস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে এ দাবিতে চাকসু চার ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে চাকসু নেতাদের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন।
চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা বলেন, ‘সকাল থেকে চারটি বাস স্থায়ীভাবে ১ নম্বর গেট থেকে জীববিজ্ঞান পর্যন্ত চলাচল করবে। এসব বাসে শিক্ষার্থীদের যাতায়াত সম্পূর্ণ ফ্রি থাকবে।’
উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের দাবি ছিল স্থায়ীভাবে চক্রাকার বাস চালু করা। এখন রাত হয়েছে, শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়া উচিত। ইনশাআল্লাহ, আগামীকাল থেকে স্থায়ীভাবে চারটি বাস চালু থাকবে।’
এর আগে মঙ্গলবার রাত ৯টায় ১ নম্বর গেট থেকে জিরো পয়েন্ট সড়কে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বৃদ্ধি এবং পরবর্তীকালে হঠাৎ করে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে জিরো পয়েন্টে প্রধান ফটক বন্ধ করে দেন চাকসু ও শিক্ষার্থীরা। এ সময় ২ নম্বর গেটেও তালা দেওয়া হয়।







আপনার মতামত লিখুন