খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে দুটি ১০তলা আবাসিক হল নির্মাণের দাবি, অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে চাকসু এজিএসের সাক্ষাৎ

চবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
চবিতে দুটি ১০তলা আবাসিক হল নির্মাণের দাবি, অর্থমন্ত্রী আমির খসরুর সঙ্গে চাকসু এজিএসের সাক্ষাৎ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসন সংকট নিরসনে দ্রুত দুটি ১০তলা আবাসিক হল নির্মাণ, বিশেষ অর্থ বরাদ্দ ও সংশ্লিষ্ট প্রকল্প দ্রুত অনুমোদনের দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) আয়ুবুর রহমান তৌফিক। এ বিষয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

জাতীয় সংসদে অর্থমন্ত্রীর নিজ কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাক্ষাতে এজিএস তৌফিক বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৭ হাজার শিক্ষার্থীর আবাসন সংকট ও এর ফলে তাঁদের দুর্ভোগের চিত্র তুলে ধরেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৪৮টি বিভাগ ও ৬টি ইনস্টিটিউটে ২৬ হাজার ৬৭৮ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাঁদের বিপরীতে ১৪টি আবাসিক হল ও একটি হোস্টেলে মোট আসন রয়েছে ৬ হাজার ৩৬৯টি। ফলে আবাসিক সুবিধা পাচ্ছেন ২৩ দশমিক ৮৭ শতাংশ শিক্ষার্থী।

তিনি বলেন, আবাসিক সুবিধার অপ্রতুলতার কারণে অধিকাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাসসংলগ্ন জোবরা গ্রামসহ আশপাশের এলাকায় মেস ও কটেজে থাকতে হচ্ছে। এতে তাঁদের অতিরিক্ত ব্যয়, নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকিসহ নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের ওপর এ ব্যয় বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে।

নারী শিক্ষার্থীদের আবাসন সংকটের বিষয়টিও তুলে ধরেন এজিএস তৌফিক। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের সংখ্যার তুলনায় পাঁচটি ছাত্রী হল অত্যন্ত অপ্রতুল। পর্যাপ্ত আবাসন না থাকায় অনেক ছাত্রীকে ক্যাম্পাসের বাইরে থাকতে হচ্ছে। এতে তাঁদের নিরাপত্তা, যাতায়াত ও পড়াশোনায় ভোগান্তি তৈরি হচ্ছে।

এজিএস তৌফিক আরও বলেন, গত দুই বছর ধরে নতুন আবাসিক হল নির্মাণের পরিকল্পনা থাকলেও ডিপিপি অনুমোদনের পর এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি হয়নি। এ অবস্থায় শিক্ষার্থীদের মৌলিক আবাসন সুবিধা নিশ্চিত করতে দ্রুত অন্তত দুটি ১০তলা আধুনিক আবাসিক হল নির্মাণ করা প্রয়োজন। এর একটি ছাত্রদের ও অন্যটি ছাত্রীদের জন্য নির্মাণের দাবি জানান তিনি।

একই সঙ্গে আবাসিক হল নির্মাণ-সংক্রান্ত প্রকল্প বা ফাইল অর্থ মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট দপ্তরে গেলে তা দ্রুত অনুমোদন, প্রয়োজনীয় অর্থছাড় ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে কার্যকর নির্দেশনা দেওয়ার অনুরোধ করেন তিনি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এজিএস তৌফিকের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে অর্থমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের আবাসন পরিস্থিতি ও শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশেষভাবে দেখার আশ্বাস দেন এবং নতুন আবাসিক হল নির্মাণের বিষয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথা জানান। এ বিষয়ে কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার আশ্বাসও দেন তিনি।

সাক্ষাৎ শেষে শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ইতিবাচক আশ্বাস দেওয়ায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে ধন্যবাদ জানান এজিএস আয়ুবুর রহমান তৌফিক। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ, মানসম্মত ও পর্যাপ্ত আবাসন নিশ্চিত করতে তাঁর সহযোগিতা কামনা করেন।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’