খুঁজুন
শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরিতে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জাকসুর বিক্ষোভ

গোলাম মাহমুদ রাব্বি, জাবি প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
চাকরিতে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জাকসুর বিক্ষোভ

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জাকসুর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

সমাবেশে জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, ‘আমরা কারও দয়া-দাক্ষিণ্যে চাকরি পেতে চাই না। আমরা চাই মেধার ভিত্তিতে চাকরি হোক। সরকারি চাকরির নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভার নম্বর বাড়ানো হলে দলীয়করণ, স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি হবে।’

তিনি বলেন, ‘১১ থেকে ২০তম গ্রেডের চাকরির পরীক্ষায় আগে লিখিত পরীক্ষায় ৯০ শতাংশ এবং ভাইভায় ১০ শতাংশ নম্বর ছিল। বর্তমানে বিভিন্ন গ্রেডে ভাইভার নম্বর বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা চাকরিপ্রত্যাশীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। যারা দিনের পর দিন লাইব্রেরিতে পড়াশোনা করে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তারা কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত রেফারেন্সের মাধ্যমে নয়, নিজেদের মেধার ভিত্তিতে চাকরি পেতে চান।’

আরও বলেন, ‘শিক্ষার মতো স্পর্শকাতর বিষয়ে কোনো ধরনের তালবাহানা করা যাবে না। অবিলম্বে ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। অন্যথায় চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আন্দোলন আরও জোরদার করা হবে।’

সমাবেশে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি নিয়ে এখানে আসিনি। আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, যারা দিন-রাত লাইব্রেরি, হলের রিডিং রুম কিংবা নিজের কক্ষে পড়াশোনা করে একটি ভালো চাকরি পাওয়ার স্বপ্ন দেখছে। তারা নিজেদের ভবিষ্যৎ গড়তে এবং পরিবারের স্বপ্ন পূরণ করতে পরিশ্রম করছে।’

তিনি বলেন, ‘লিখিত পরীক্ষার মাধ্যমে একজন প্রার্থীর মেধা, যোগ্যতা ও জ্ঞান যাচাইয়ের সুযোগ থাকে। অন্যদিকে ভাইভায় পরীক্ষকের ব্যক্তিগত মূল্যায়ন ও মতামতের প্রভাব পড়ার সুযোগ থাকে। তাই লিখিত পরীক্ষার তুলনায় ভাইভাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হলে পক্ষপাতিত্বের আশঙ্কা তৈরি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘চাকরির ভাইভা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মৌখিক পরীক্ষার মতো নয়। নিয়োগের ক্ষেত্রে ভাইভা বোর্ডে থাকা ব্যক্তিদের মাধ্যমে রাজনৈতিক পরিচয়, রেফারেন্স কিংবা স্বজনপ্রীতির প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে। আমরা এমন কোনো ব্যবস্থা চাই না, যেখানে মেধাবী ও যোগ্য প্রার্থীরা বঞ্চিত হওয়ার আশঙ্কায় থাকবেন।’

একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ অপরাহ্ণ
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার

শিক্ষা, গবেষণা ও একাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দায়িত্বশীল ও কার্যকর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘Working Smarter with AI: Practical Productivity for Academics’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত আয়োজিত সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগ।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

সেমিনারে মূল বক্তা ও রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন লন্ডনে Wipro Ltd.-এর পরিচালক এনামুল হক। তিনি শিক্ষাদান, গবেষণা, একাডেমিক লেখালেখি ও প্রশাসনিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিভিন্ন বাস্তব দিক তুলে ধরেন।

সেমিনারে এআই ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীলতা, গবেষণার সততা, তথ্যের গোপনীয়তা এবং এআই ব্যবহারের তথ্য প্রকাশসংক্রান্ত আন্তর্জাতিক নীতিমালা ও প্রয়োজনীয়তা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় লাইভ ডেমোনস্ট্রেশনের মাধ্যমে সাহিত্য পর্যালোচনা (Literature Review), নথি বিশ্লেষণ, একাডেমিক লেখালেখি এবং গবেষণা ব্যবস্থাপনায় এআই এর ব্যবহারিক প্রয়োগ তুলে ধরা হয়।

পরে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বক্তা। প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে সেমিনারটি শেষ হয়।

উচ্চশিক্ষা ও গবেষণায় প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই এর কার্যকর ব্যবহার এবং একই সঙ্গে এর নৈতিক ও দায়িত্বশীল প্রয়োগ নিশ্চিত করার বিষয়ে সেমিনারে গুরুত্ব দেওয়া হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা