খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্লু ইকোনমিতে নেতৃত্ব দেবে বিএমইউ শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

সাদিক মাহমুদ সিয়াম, বিএমইউ প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
ব্লু ইকোনমিতে নেতৃত্ব দেবে বিএমইউ শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

বাংলাদেশকে একটি উদীয়মান মেরিটাইম হাব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ব্লু ইকোনমি বা সুনীল অর্থনীতিতে দক্ষতা অর্জনের তাগিদ দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি আশা প্রকাশ করেছেন, এই লক্ষ্য অর্জনে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির (বিএমইউ) শিক্ষার্থীরাই ভবিষ্যতে মূল ভূমিকা পালন করবে।

বৃহস্পতিবার সচিবালয়ে বিএমইউ ভাইস-চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল মো. নিয়ামত এলাহীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকে বিএমইউ প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ড এবং অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। আলোচনার মূল বিষয়বস্তু ছিল চট্টগ্রামে বিএমইউ-এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অগ্রগতি এবং মেরিটাইম খাতে শিক্ষার্থীদের দক্ষ পেশাদার হিসেবে গড়ে তোলার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।

সাক্ষাৎকালে শিক্ষামন্ত্রী বিএমইউ শিক্ষার্থীদের পড়াশোনা, সার্বিক কল্যাণ ও উচ্চশিক্ষায় গবেষণার খোঁজখবর নেন। একই সঙ্গে তিনি সুনীল অর্থনীতি প্রসারে বিশ্ববিদ্যালয়টির সাম্প্রতিক নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং মেরিটাইম গবেষণার পরিধি আরও বাড়ানোর আহ্বান জানান।

শিক্ষামন্ত্রীর সঙ্গে ভাইস-চ্যান্সেলর ও প্রতিনিধিদলের এই সৌজন্য সাক্ষাতের বিষয়টি পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে।

পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের লক্ষ্যে বাংলাদেশ বিমানবাহিনীর ছয় সদস্যের একটি টেকনিক্যাল টিম বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পবিপ্রবি কর্তৃপক্ষের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার রাওসাব তিমামের নেতৃত্বে টেকনিক্যাল টিমটি বিশ্ববিদ্যালয়ে আসে।

এ সময় টিমের সদস্যরা পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান ও রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বাংলাদেশ বিমানবাহিনীর টেকনিক্যাল টিম ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনের উদ্দেশ্যেই বিমানবাহিনীর টেকনিক্যাল টিমের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’