খুঁজুন
বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন

সফিকুল ইসলাম, পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৭ অপরাহ্ণ
পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মার্কেটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত কেস কম্পিটিশন ‘Marketing Bees 1.0’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

রবিবার ২০ সেপ্টেম্বর বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়। সাসটেইনেবিলিটি, গ্রিন মার্কেটিং ও বিজনেস স্ট্র্যাটেজিকে কেন্দ্র করে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা, সৃজনশীল চিন্তাভাবনা ও বাস্তব ব্যবসায়িক সমস্যা সমাধানের সক্ষমতা যাচাইয়ের সুযোগ তৈরি হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. ইমরানুল ইসলাম এবং অধ্যাপক ড. আফজাল হুসাইন।

প্রতিযোগিতাটি দুটি ধাপে সম্পন্ন হয়। প্রাথমিক পর্বে অংশগ্রহণকারী দলগুলো নির্ধারিত কেস নিয়ে কাজ করে সমাধান উপস্থাপন করে, যেখান থেকে বাছাইকৃত ১০টি দল গ্র্যান্ড ফাইনালে সুযোগ পায়। ফাইনাল পর্বে বিচারকদের সামনে কেস সলিউশন উপস্থাপনের ভিত্তিতে বিজয়ী দল নির্বাচিত হয়। চ্যাম্পিয়ন দল পায় ৫,০০০ টাকা, প্রথম রানার-আপ ৩,০০০ টাকা এবং দ্বিতীয় রানার-আপ ২,০০০ টাকা পুরস্কার।

আয়োজনটি মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইমরানুল ইসলামের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় সম্পন্ন হয়। ‘Marketing Bees 1.0’-এর নেতৃত্ব দেন মার্কেটিং ক্লাবের প্রেসিডেন্ট অনিন্দ্য ঘোষ এবং সেক্রেটারি তালহা রশিদ আদর, যাদের নেতৃত্বে অর্গানাইজিং কমিটি পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত সব কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে।

প্রতিযোগিতার টাইটেল স্পন্সর ছিল আপন বাজার, স্ন্যাকস পার্টনার PRAN, সাপোর্টিং পার্টনার bdapps, স্ট্র্যাটেজিক পার্টনার Climate Connects

আয়োজকদের মতে, শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব ব্যবসায়িক সমস্যা সমাধানের সঙ্গে যুক্ত করা এবং শিক্ষার্থীদের কেসভিত্তিক চিন্তা ও প্রয়োগমূলক দক্ষতা বৃদ্ধিই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের

ছবি-সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে পরিবহন ভাড়া ইতোমধ্যে বেড়েছে, সামনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গণঅধিকার পরিষদ। জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির মুখপাত্র আবু হানিফ।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলের অবস্থান জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

আবু হানিফ বলেন, ‘গণঅধিকার পরিষদ বিএনপির সঙ্গে জোটে রয়েছে। আমরা সরকারের ইতিবাচক কাজে সহযোগিতা করব। তবে সরকার যদি কোনো ভুল করে কিংবা কোথাও সংশোধনের প্রয়োজন হয়, সেখানে আমরা সংশোধনের জন্য পরামর্শ দেব। আবার কোথাও সরকার ভুল করলে গণঅধিকার পরিষদ গঠনমূলক সমালোচনা করবে।’

সম্প্রতি সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর ফলে ইতোমধ্যে পরিবহন ভাড়া বেড়েছে। এর প্রভাবে সামনের দিনে প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বাড়বে। এর ভোগান্তি পোহাতে হবে জনগণকে। সরকারের প্রতি আমাদের আহ্বান, জনগণের কথা চিন্তা করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়টি পুনর্বিবেচনা করা হোক।’

এ সময় বিরোধী দলের চলমান আন্দোলন নিয়েও সমালোচনা করেন গণঅধিকার পরিষদের এই নেতা। তিনি অভিযোগ করেন, ‘জ্বালানি সংকটের মধ্যে বিরোধীরা লং মার্চের নামে পিকনিক করছে। তাদের এই পিকনিক করার কারণে পতিত স্বৈরাচার সুযোগ নিচ্ছে। তারা বিভিন্ন জায়গায় ককটেল ফাটাচ্ছে, বাসে আগুন দিচ্ছে।’

এনসিপির এক নেতার বক্তব্যের প্রসঙ্গ তুলে আবু হানিফ বলেন, ‘এনসিপির এক নেতা বলছেন, তাদের দাবি মেনে না নিলে কোথাও ককটেল ফুটবে। এতে ধরে নেওয়া যায়, পতিত স্বৈরাচারের সঙ্গে তাদের যোগসাজশ রয়েছে। এনসিপির ওই নেতাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হোক।’

তিনি আরও বলেন, ‘আমরা বারবার বলছি, বিরোধী দলের এই আন্দোলন পতিত স্বৈরাচারের পারপাস সার্ভ করছে।’
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এমআর

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা চবিতে ৫০০ বৃক্ষ বিতরণ, প্রয়াত অনিককে স্মরণ ফরিদগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মহিউদ্দিন রিমন গ্রেপ্তার শাহরাস্তি শাহশরীফ ডিগ্রি কলেজে একাদশের উদ্বোধনী ক্লাস শাহরাস্তিতে বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন স্থগিত ১৮তম বিজিএস-এ ববির তিন শিক্ষার্থী সিভিল জর্জ হিসেবে সুপারিশপ্রাপ্ত পবিপ্রবিতে মার্কেটিং ক্লাবের আয়োজনে মার্কেটিং বিস কেস কম্পিটিশন কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত চবিতে ৫ হাজার ফলজ ও ঔষধি গাছ লাগানোর উদ্যোগ অথেন্টিক ফাউন্ডেশনের শাহরাস্তিতে অবৈধ মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা বেরোবি ও জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত কুবিতে আয়োজিত হতে যাচ্ছে ‘আনোয়ার মেমোরিয়াল গণিত সেমিনার’ বেরোবি এবং আইসিএমএবি (ICMAB) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ডিএসইতে লেনদেন ৭৯১ কোটি টাকা ২০২৭ সালের মধ্যে ১০ ব্লু-চিপ কোম্পানি পুঁজিবাজারে আনতে চায় ডিএসই ২৮ সেপ্টেম্বর থেকে ১৭ হাজার বিনিয়োগকারীর টাকা ফেরত