খুঁজুন
রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিদিন অন্তত ২০ পৃষ্ঠা বই পড়ার অভ্যাস গড়ার আহ্বান চিত্ত মিডিয়ার জুয়েলের

মো: মেহেদী হাসান, ইবি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ণ
প্রতিদিন অন্তত ২০ পৃষ্ঠা বই পড়ার অভ্যাস গড়ার আহ্বান চিত্ত মিডিয়ার জুয়েলের

বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর চিত্ত মিডিয়ার প্রতিষ্টাতা ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জুয়েল রানা বলেছেন যে, পড়াশোনা, ক্যারিয়ার ও ভবিষ্যৎ নিয়ে মনোযোগী হতে হবে এবং প্রতিদিন অন্তত ২০ পৃষ্ঠা বই পড়ার অভ্যাস গড়ে তোলা, প্রতিটি অভিজ্ঞতা থেকে শেখা এবং নিজের পছন্দ ও ভালো লাগার জায়গা খুঁজে নিতে হবে।
‎
‎শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইবি আইএএএস বাংলাদেশ ও কামরুন অ্যাগ্রো ফার্মের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এক সামিটে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন তিনি।
‎
‎এ সময় তিনি আরও বলেন যে, পরিবার ও কাছের মানুষদের গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখে নিজের সঙ্গে তুলনা করা যাবে না। চাকরি, অর্থ ও পদ-পদবিকে জীবনের একমাত্র সাফল্য না ধরে নিজেকে ভালো রেখে দায়িত্ব পালন এবং জীবনের ছোট ছোট আনন্দ, প্রকৃতি, বৃষ্টি, জোছনা, বই ও প্রিয়জনের সঙ্গে সময় কাটানো, উপভোগ করতে হবে। বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিজের সরলতা ও মানবিকতাও ধরে রাখার পরামর্শ দেন তিনি।
‎পাশাপাশি তিনি তরুণদের নতুন চিন্তা, উদ্ভাবন ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই ভবিষ্যৎ নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলি সাবিনা আজহার, আইএএএস বাংলাদেশের ন্যাশনাল অ্যাডভাইজার অধ্যাপক ড. আবু হেনা মোস্তফা জামাল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন, গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের সার্ক অঞ্চলের ডেপুটি কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার হাসান মাহমুদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড.মিনারা খাতুন, কোয়াজি কনসালট্যান্টসের পার্টনার এবং কর্পোরেট ট্রেইনার অধ্যাপক ড. আরিফুজ্জামান এবং অধ্যাপক ড. মোহাম্মদ মফিজুর রহমান জাহাঙ্গীর।
‎
‎অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত কৃষির পাশাপাশি প্রযুক্তিনির্ভর ও টেকসই কৃষির দিকে এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তি ও জ্ঞান মাঠপর্যায়ে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্ব দেন তারা। একইসাথে কৃষিকে লাভজনক করতে কৃষি অর্থনীতি, কৃষিভিত্তিক ব্যবসা, নতুন উদ্যোগ ও সহজ অর্থায়নের সুযোগ তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

শাহরাস্তিতে অসহায় প্রতিবন্ধী পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দিল দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ণ
শাহরাস্তিতে অসহায় প্রতিবন্ধী পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দিল দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা

মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুরের শাহরাস্তির সামাজিক সংগঠন দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা। দীর্ঘদিনের জরাজীর্ণ বসতঘর পুনর্নির্মাণ করে এক অসহায় প্রতিবন্ধী পরিবারকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছে সংগঠনটি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দাদিয়াপাড়া এলাকায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নবনির্মিত ঘরটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহরাস্তির দাদিয়াপাড়া এলাকার গাজীবাড়ির মরহুম সিদ্দিক মিয়ার মৃত্যুর পর তার স্ত্রী ও শারীরিক প্রতিবন্ধী মেয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিলেন। পরিবারের একমাত্র বসতঘরটিও দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়েছিল। বৃষ্টি হলে ঘরের ছাদ ও বিভিন্ন স্থান দিয়ে পানি ঢুকে পড়ত। ফলে ঝুঁকিপূর্ণ ওই ঘরে মা-মেয়েকে চরম দুর্ভোগ ও নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করতে হতো।

পরিবারটির এমন দুরবস্থার বিষয়টি দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা ও স্থানীয়দের নজরে এলে তারা সহযোগিতার উদ্যোগ নেন। স্থানীয় এলাকাবাসী ও প্রবাসীদের আর্থিক সহযোগিতা এবং স্বেচ্ছাশ্রমে পুরনো ঘরটি ভেঙে নতুন করে নির্মাণ করা হয়। নতুন ঘর পেয়ে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে কিছুটা স্বস্তি পেয়েছে অসহায় পরিবারটি।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল মমিন, আবদুর রহিম, মফিজুর রহমান, মোহাম্মদ হোসেন, আলী আক্কাছ, আনোয়ার হোসেন, ইয়াছিন আরাফাত, হুমায়ুন আহমেদ ও আবু ইউসুফ সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সহ-সভাপতি আবু ইউসুফ সুমন বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের অন্যতম লক্ষ্য। পরিবারটির দুরবস্থা দেখে আমরা উদ্যোগী হই। এলাকাবাসী ও প্রবাসী ভাইদের আন্তরিক সহযোগিতায় ঘরটি নির্মাণ করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

সংস্থার ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক গোলাম সারোয়ার রুবেল বলেন, “প্রতিকূল আবহাওয়ার মধ্যে পরিবারটি অত্যন্ত কষ্টের মধ্যে বসবাস করছিল। তাদের জন্য একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে পেরে আমরা আনন্দিত। মানুষের প্রয়োজনে এবং দুর্যোগের সময়ে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা সবসময় পাশে থাকার চেষ্টা করবে।”

সংস্থার পক্ষ থেকে এ উদ্যোগে আর্থিক, শারীরিক ও মানসিকভাবে সহযোগিতা করা সকল ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
শাহরাস্তিতে অসহায় প্রতিবন্ধী পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দিল দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা অভিষেক হলো আইটিইটি’র ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের বাকৃবিতে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা প্যাকেজ নিয়ে মতবিনিময় ববি ছাত্রদল নেতা ওয়াহিদুজ্জামানের পক্ষথেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ পবিপ্রবির ছাত্রকে মারধর-ছিনতাই ও ছাত্রীকে হেনস্তায় ৫ জনের বিরুদ্ধে মামলা প্রতিদিন অন্তত ২০ পৃষ্ঠা বই পড়ার অভ্যাস গড়ার আহ্বান চিত্ত মিডিয়ার জুয়েলের সেমিফাইনালে মতলব দক্ষিণকে হারিয়ে কাবাডির ফাইনালে শাহরাস্তি থানা রাজধানীর বিভিন্ন এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না জাবির নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম একাডেমিক কাজে এআই এর ব্যবহার নিয়ে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে সেমিনার লিডারস প্রোগ্রাম সম্পন্ন করলেন সাংবাদিক তৌহিদুর রহমান তুহি পবিপ্রবির ইউনিভার্সিটি স্কয়ারে যুদ্ধবিমান পুনঃস্থাপনে বিমানবাহিনীর টেকনিক্যাল টিম চবিতে কর্মচারী নিয়োগ নিয়ে ছাত্রশিবিরের প্রতিবাদ, ৩ জনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতার অভিযোগ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এলএনজি সরবরাহে বিঘ্ন, কমেছে গ্যাসের সরবরাহ বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে মালয়েশিয়াকে আহ্বান ডিসিসিআই সভাপতির জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি গণঅধিকারের গণভোটের রায় বাস্তবায়ন না হলে ডিসেম্বরে হরতালের হুঁশিয়ারি জেডিপির চামড়া ও পাদুকা শিল্পের রোডম্যাপ তৈরিতে মতামত নেওয়া হবে অংশীজনদের জাপান-বাংলাদেশ চেম্বারের নতুন সভাপতি কাজুউকি কাতাওকা, মহাসচিব রাবিউল আলম এপোক্সাইড রেজিনের নামে প্রস্তুত আঠা, বেনাপোলে রাজস্ব ফাঁকির চেষ্টা