খুঁজুন
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

‘গুণী শিক্ষক’ সম্মাননা পাচ্ছেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন

মীর মুনতাসির, নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:৫২ পূর্বাহ্ণ
‘গুণী শিক্ষক’ সম্মাননা পাচ্ছেন নোবিপ্রবির অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দিতে যাচ্ছে সরকার। আগামীকাল (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হবে। এ সম্মাননা পাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের ১০০ জন শিক্ষককে এবার এ সম্মাননার জন্য নির্বাচিত করা হয়েছে। তালিকায় প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা ও সাধারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাড়াও চিকিৎসা, কৃষি, প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্রের শিক্ষক রয়েছেন।

অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইন দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নোবিপ্রবির ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগে শিক্ষকতা করছেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের হাল বিশ্ববিদ্যালয় থেকে বায়োলজিক্যাল সায়েন্সে স্নাতকোত্তর এবং ব্রুনাই দারুসসালাম বিশ্ববিদ্যালয় থেকে বাস্তুবিদ্যা ও পরিবেশ বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন।

শিক্ষকতার পাশাপাশি গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতিরও স্বাক্ষর রেখেছেন অধ্যাপক বেলাল হোসাইন। বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায়ও রয়েছে তার নাম। তিনি অস্ট্রেলিয়ান মিউজিয়াম রিসার্চ ইনস্টিটিউটে জীববৈচিত্র্য বিষয়ে পোস্টডক্টরাল গবেষণা বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন। তার প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা ৯৩টি এবং মোট সাইটেশন ৯৮৮টি। দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সম্মেলনে তিনি একাধিক গবেষণাপত্র উপস্থাপন করেছেন।

অধ্যাপক বেলাল হোসাইনের গবেষণার প্রধান ক্ষেত্র বাস্তুবিদ্যা, জীববৈচিত্র্য ও পরিবেশ দূষণ। বর্তমানে তিনি নোবিপ্রবির রিসার্চ সেলের পরিচালক এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জার্নালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষকতা ও গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে ‘গুণী শিক্ষক’ সম্মাননার জন্য নির্বাচিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসাইনকে অভিনন্দন জানিয়েছেন।

জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর
প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ সাফল্যের স্বীকৃতি পেয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসের কার্যক্রমের মূল্যায়নে চট্টগ্রাম বিভাগের সেরা তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার তালিকায় স্থান পেয়েছেন তিনি।

একই মূল্যায়নে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামও সেরাদের তালিকায় রয়েছেন।

এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জাতীয় পর্যায়ে সেরা জেলা প্রশাসক নির্বাচিত হয়েছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

নাগরিক সেবার গুরুত্বপূর্ণ এ খাতে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুনের অর্জন উপজেলা প্রশাসনের জন্য এক অনন্য স্বীকৃতি। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গতিশীলতা এবং জনসেবা নিশ্চিত করার ক্ষেত্রে এ সাফল্য বিশেষ তাৎপর্য বহন করে।

সর্বস্বত্ব সংরক্ষিত Rabbi's News


শীর্ষ সংবাদ:
জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় পর্যায়ে সেরা তিনে শাহরাস্তির ইউএনও মনিরা খাতুন জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ নিয়ে লেখা গ্রন্থ ‘জুলাইগাঁথা’ এর মোড়ক উন্মোচন ববিতে ছাত্রদল নেতা-কর্মীর ওপর হামলায় নি/ষিদ্ধ ছাত্রলীগকর্মী তাজ গ্রেফতার আন্তর্জাতিক সম্মেলনে অতিথি হিসেবে আমন্ত্রণ পেলেন পবিপ্রবির উপ-উপাচার্য বিশ্ববাজারে আরও কমতে পারে স্বর্ণের দাম চবিতে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ নতুন প্রধান তথ্য কমিশনার ও জাবি সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. নাহরিন ইসলাম পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি ২০–২১ জানুয়ারি স্মার্ট কৃষি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন করবে খুকৃবি ডিআরইউর সদস্য হলেন চাঁদপুরের কৃতী সন্তান মহিউদ্দিন রাব্বানী চবির আবদুর রব হল সংসদের উদ্যোগে ৩০০ শিক্ষার্থীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা পবিপ্রবি পরিদর্শন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চবিতে নিলসের ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা, নতুন সভাপতি তানবীর চবিতে ২৪ ঘণ্টা রক্তদাতা খুঁজতে ‘CU BloodLink’ উদ্যোগ জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় কেস কম্পিটিশন ‘ড্যাকয়েট অব এক্সিলেন্স ৩.০’-এর গ্র্যান্ড ফিনালে সম্পন্ন পবিপ্রবিতে অ্যাকাউন্টস অটোমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ও স্যালারি বিলিং সফ্টওয়ারের উদ্বোধন চবির ফারহাদ হল ডিবেটিং ক্লাবের কমিটি ঘোষণা, সভাপতি শাকিল সম্পাদক রাসেল চিংড়ি রপ্তানি বাড়াতে পরিবেশবান্ধব উৎপাদন ও ডিজিটাল ট্রেসেবিলিটি জোরদারের আহ্বান বাণিজ্যমন্ত্রীর ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ১৩৩ মেগাওয়াট উৎপাদনের সম্ভাবনা, বিনিয়োগ সুরক্ষার দাবি ক্যাবের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়াল এনবিআর, নতুন সময়সীমা ২৫ অক্টোবর